কাসাসুল কুরআন-২ * ১৫৯ sevtebiasaenmsisssivutuunecoanuniacvibrasnonanunaanonaniassaasaatseoattsetsivbhovhhtrnerntinnunescsacsibbboeounnontnesertnrbinpueenuneweeutsnnnsaaasnseesd অতএব, ইবরাহিম আ.-এর বিশেষত্বের প্রতি সমষ্টিগতভাবে লক্ষ করলে নিঃসন্দেহে এ-কথা বলা সঠিক মনে হয় যে, সব নবী ও রাসুলের পবিত্র জীবনে হযরত ইবরাহিম আ.-এর স্থান ‘মুজাদ্দিদে আসম্বিয়া' রাসুলের স্থান । আলোচ্য ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপদেশমূলক দৃষ্টান্ত এক. মানুষ যখন জ্ঞান ও বিশ্বাসের আলোকে কোনো আকিদা বা বিশ্বাস প্রতিষ্ঠা করে নেয় এবং তা তার অন্তরে দৃঢ়মূল হয়ে তার আত্মার সঙ্গে মিশে যায় এবং তার বুকের মধ্যে পাথরে খোদাই করার মতো কঠিনভাবে খোদিত হয়ে যায়, তখন তার চিন্তা ও কল্পনা, তার ভাবনা ও বিবেচনা এবং ওই বিশ্বাসে তার নিমজ্জিত থাকা এমন স্তরের শক্তিশালী ও দৃঢ় হয়ে ওঠে যে, বিশ্বের কোনো আকস্মিক ঘটনা, কোনো কঠিন থেকে কঠিন বিপদও তাকে তার স্থান থেকে নড়াতে পারে না। সে ওই বিশ্বাসের জন্য নিশ্চিত মনে আগুনে লাফিয়ে পড়ে, বিনা দ্বিধায় সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং নির্ভয়ে শূলিকাষ্ঠে চড়ে প্রাণ বিসর্জন দেয়। এ- ব্যাপারে হযরত ইবরাহিম আ.-এর দৃঢ় সংকল্প ও অবিচলতার দৃষ্টান্ত একটি জীবস্ত ও উজ্জ্বল দৃষ্টান্ত ৷ দুই. সত্যকে রক্ষা করার জন্য এমন প্রমাণ পেশ করা উচিত যা শত্রু এবং মিথ্যার পূজকের অন্তরে অন্তঃস্থলে পৌছে যায় এবং সে সত্যকে মুখে যদিও স্বীকার না করে, কিন্তু তার অন্তর সত্যকে স্বীকার করতে বাধ্য হয়ে যায়। বরং কোনো কোনো সময় মুখও ইচ্ছার বিরুদ্ধে সত্য ঘোষণা করা থেকে বিরত থাকতে পারে না । কুরআন মাজিদের নিম্নোক্ত আয়াত এ-মূল তত্তবটিই ঘোষণা করছে LE MS ‘তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হেকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে তর্ক করো উত্তম পদ্থায় । [সুরা আন-নাহল : আয়াত ১২৫] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।