আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি যিনি (কারো দ্বারা সৃষ্ট নন, বরং তিনিই) আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন (এবং যার আদেশ অনুযায়ী আসমান-জমিন ও সমস্ত সৃষ্ট বস্তুসমূহ চলছে) এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ।” [সুরা আন'আম : আয়াত ৭৯) হযরত ইবরাহিম আ.-এর এই উক্তির অর্থ হলো, আল্লাহ তাআলাকে কল্পনা করার দুটি পথ রয়েছে : একটি সঠিক পথ, অপরটি ভুল পথ। ভুল পথটি হলো, আগে থেকেই এমন বিশ্বাস তৈরি করে নেয়া হয় যে, আল্লাহকে সত্তষ্ট করা এবং খুশি রাখা এবং তার উপাসনা ও আরাধনার জন্য প্রতিমাসমূহ এবং নক্ষত্রমণ্ডলীর পূজা করতে হবে। কারণ এসব আত্মা যখন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তখন তারাই আল্লাহকে আমাদের প্রতি রাজি-খুশি ও সন্তুষ্ট করে দেবে। এই আকিদা ও বিশ্বাসের নামই শিরক ও সাবিয়িত্যাত। কারণ, এসব আকিদা-বিশ্বাস অনুসারে ইবাদত ও উপাসনার যাবতীয় বৈশিষ্ট্য, যা কেবল একক সত্তার জন্য নির্দিষ্ট থাকা উচিত ছিলো, অন্যদের জন্যও যৌথ ও সাধারণ হয়ে পড়ে এবং এটাই শিরকের স্বরূপ । এর বিপরীতে সঠিক পথ হলো, এই জ্ঞান ও বিশ্বাসকে আকিদা বানিয়ে নেয়া হয় যে আল্লাহ তাআলার সম্মতি ও সন্তুষ্টি অর্জন করার পন্থা এটা ছাড়া আর কোনোটি নয় যে, কেবল তারই ইবাদত করা হবে, তাকেই প্রয়োজন পূরণকারী, রিযিক প্রদানকারী, অভাব মোচনকারী এবং মুশকিল আসানকারী বিশ্বাস করতে হবে। উপকার ও ক্ষতি, সুস্থতা ও ব্যাধি, দরিদ্রতা ও ধননাঢ্যতা, রিযিকের সঙ্কীর্ণতা ও সচ্ছলতা, মৃত্যু ও জীবন_ মোটকথা সমস্ত বিষয়ে তাকে এবং একমাত্র তাকেই মালিক ও স্বাধীন ক্ষমতাবান মেনে নেয়া হবে এবং তার সন্তুষ্টি ও অসম্তষ্টির পরিচয় লাভের জন্য তার প্রেরিত নবী ও রাসুলগণের হেদায়েত ও নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে। অন্য কথায় বলা যায় যে, আল্লাহকে রাজি-খুশি রাখা এবং তার নৈকট্য লাভ করার জন্য দেবী ও দেবতাদেরকে মাধ্যম বানানোর কোনো প্রয়োজন নেই; বরং শুধু সেই একক সত্তার ইবাদত- বন্দেগিকে জীবনের মূলধন বানিয়ে নেয়া হবে। এই আকিদার নামই ইসলাম বা হানিফি ধর্ম । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।