বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ওপরই প্রতিষ্ঠিত । কিন্তু হযরত ইবরাহিম আ.-ই কেবল এই বিশিষ্টতা অর্জন করেছিলেন যে, এই পৃথিবীতে তিনিই প্রথম ব্যক্তি যাকে তাওহিদ ও একত্ববাদের পথে কঠিন থেকে কঠিন পরীক্ষাসমূহ এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদসমূহের সম্মুখীন হতে হয়েছে। আর তিনি ওইসব পরীক্ষা ও বিপদাপদের মোকাবিলা করে সফলকাম প্রমাণিত হয়েছেন। এক. গভীরভাবে চিন্তা করুন, বার্ধক্য এবং নৈরাশ্যের বয়সে হাজার হাজার দোয়া এবং লাখ লাখ আরজু-আবেদন করার পর আল্লাহ তাআলা এক পুত্র সন্তান দান করলেন। পুত্র তখনো দুগ্ধপোষ্য, সেই সময়েই আল্লাহ তাআলার আদেশ হলো__শিশুপুত্রকে এবং তার মাকে তোমার ঘর থেকে পৃথক করে দাও এবং ধূ-ধূ প্রান্তরে ও খেত-খামারহীন অনাবাদ পাথুরে ভূমিতে, যেখানে পানি ও তুণলতার নামচিহ্ন পর্যন্ত, তাদের দুজনকে নিয়ে গিয়ে রেখে আসো। এরপর কী হলো? হযরত ইবরাহিম আ. কি এক মুহূর্তের জন্য চিন্তা করলেন? আল্লাহর আদেশপালনে কোনো ধরনের ওজর পেশ করলেন? না, কখনো না । বরং তৎক্ষণাৎ বিনা দ্বিধায়, বিনা আপত্তিতে তাদেরকে মক্কার পাথুরে ভূমিতে নিয়ে গিয়ে রেখে এলেন। দুই. এরপর সেই শিশু যখন জ্ঞান-বুদ্ধির বয়সে উপনীত হলো এবং পিতা- মাতার চোখের জ্যোতি ও মনের সুখ লাভের কারণ হলো, তখন আবার ইবরাহিম আ.-এর প্রতি আল্লাহ তাআলার আদেশ হলো, তোমার এই পুত্রকে আমার নামে কুরবানি করে দাও এবং নিজের আত্মত্যাগ ও আনুগত্যের প্রমাণ দাও । এমন নিদারুণ সময়ে একজন চরম পর্যায়ের অনুগত এবং সর্বোচ্চ স্তরের আজ্ঞাবহ ব্যক্তিরও ঈমান ও ইয়াকিনের নৌকা কেমন ঘূর্ণিপাকে পতিত হয়__তা পাঠক নিজেই অনুমান করুন । এরপর ইবরাহিম আ.-এর প্রতি লক্ষ করুন, আল্লাহ তাআলার যে-ওহি স্বপ্রাকারে তার কাছে এলো, তিনি তার কোনো অপব্যাখ্যা করলেন না, তার জন্য কোনো ছল-চাতুরি বা কৌশলেরও কল্পনা করলেন না। ভোরে উঠেই কলজের টুকরোকে সঙ্গে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।