বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত লুত আলাইহিস সালাম *$ ১৫২ COULOOUUEGSSCLTEOUHTULVLIAIFIC LECH EUGUDUUUEUTULI LLL ASU TUCO L LLG LLLLRUSTLI COTE TUVLEOTI I GV enUTEIIGIEUNUIEUTEEEEITa UI ater eEcUEBEUES EE UUULEEETUNEEEEEEe গ. হযরত লুত আ. নিঃসন্দেহে এই বাক্যটি তার নিজের কন্যাদের সম্পর্কেই বলেছিলেন। কিন্তু তা সেই বুযুর্গ ব্যক্তির কথার মতো ছিলো যিনি কোনো লোককে অন্যায়ভাবে প্রহত হতে দেখে অত্যাচারী প্রহারকারীকে বললেন, ওকে মেরো না, তার পরিবর্তে আমাকে মারো। অথচ তিনি খুব ভালো করেই জানেন যে, সে কখনো এমন দুঃসাহস করবে না। কেননা, সে তার চেয়ে কনিষ্ঠ কিংবা তার অধীন। অতএব, ওই বুযুর্গের উদ্দেশ্য ছিলো যেমন জালিম প্রহারকারীকে লজ্জা ও শরম দেয়া, তেমনি হযরত লুত আ.-ও তাদেরকে লজ্জা ও শরম দেয়ার জন্য এবং তাদের অপরকর্মের ওপর লজ্জিত ও অনুতপ্ত করার জন্য ওই বাক্যগুলো বলেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিলো যে, এই দুর্ভাগারা এদিকে আগ্রহও প্রকাশ করবে না এবং কাজেও তারা এমনটি করবে না। ইমাম রাযি, ইস্পাহানি, আবুস সাউদ এই ব্যাখ্যাকেই পছন্দ করেছেন। এটিই আবদুল ওয়াহ্‌হাব নাজ্জারের অভিমত । কিন্তু আমার মতে প্রথম ব্যাখ্যাটি অধিক বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য । প্রথম ব্যাখ্যার ব্যাপারে আল্লামা আবদুল ওয়াহ্‌হাবের ‘এই মতটি দুর্বল'__এমন কথা বলা ঠিক নয় । তার যুক্তি হলো, এটা কেমন করে সম্ভব হতে পারে যে, হযরত লুত আ. ওইসব কাফের নারীকে নিজের কন্যা বলে স্বীকার করে নেন? আমার কথা হলো, তা এ-কারণে সম্ভব যে, আমি প্রথম জবাবেই বলে এসেছি, নবী নিষ্পাপ । নবী সমস্ত উম্মতের রুহানি পিতা হয়ে থাকেন, যাদের প্রতি তিনি প্রেরিত হয়েছেন। এটা একটি স্বতন্ত্র কথা যে, যেসব উম্মত নবীর প্রতি ঈমান আনে এবং তার অনুসরণ করে, তারা ওই নবীকে প্রদত্ত সৌভাগ্য ও কল্যাণ থেকে লাভবান হয়। আর যারা অবিশ্বাস করে তারা সেই সৌভাগ্য ও কল্যাণ থেকে বঞ্চিত হয়। তা ছাড়া বর্তমানেও এই প্রথা আছে যে, মুসলিম ও কাফের নির্বিশেষে মুরব্বি শ্রেণির মানুষেরা কমবয়স্কা বালিকাদেরকে ‘কন্যা’ বা ‘বেটি’ বলে থাকেন। দুই. হযরত লূত আ. যখন দেখলেন তার কওমের লোকেরা তার মেহমানদের সঙ্গে দুশ্চরিত্রমূলক কাজের জন্য গো ধরেছে, লজ্জা-শরম প্রদানে তাদের ওপর কোনো ক্রিয়াই হচ্ছে না এবং লজ্জা, মানবতা, আখলাক ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।