বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

যাবতীয় বিষয়ে ইহুদিদের ওপর নির্ভর করতেন, তাদের নীতি-পস্থাই পছন্দ করতেন, তাই তখন পর্যন্ত তিনি হযরত ইবরাহিম আ.-এর ব্যক্তিত্বকে সে-দৃষ্টিতেই দেখতেন, যে-দৃষ্টিতে ইহুদিরা তাকে দেখতো । কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় পৌছে ইহুদিদেরকে তার ইসলামি মিশনের দাওয়াত জানালেন, তখন তারা ইসলামের দাওয়াত কবুল করতে অস্বীকৃতি জানালো, এমনকি তার শত্রু হয়ে দাড়ালো । মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন চিন্তা করলেন এবং গভীরভাবে ভাবলেন । অবশেষে তার তীক্ষ্ন ধীশক্তি ও বিচক্ষণতা তাকে পথের সন্ধান দিলো এবং তিনি আরবদের জন্য ইহুদিদের ইহুদি ধর্ম থেকে ভিন্ন এমন এক ধর্মের প্রতিষ্ঠা করলেন যাকে ইবরাহিমি ইহুদি ধর্ম বলা উচিত সুতরাং, এর পূর্ণতা সাধনের জন্য কুরআন মাজিদের মাদানি সুরাগুলোতে হযরত ইবরাহিম আ.-এর ব্যক্তিতৃকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তিনি মিল্লাতে হানিফির আহ্বানকারী, আরবদের নবী হযরত ইসমাইলের পিতা এবং কাবাগৃহের প্রতিষ্ঠাতারূপে গোচরীভূত হচ্ছেন ।” এটাই সেই দাবি ও তার প্রমাণ যা স্প্রিঙ্গার, স্রোগ, উইনসিঙ্ক-এর মতো ইসলামের শত্রু ইউরোপীয় প্রাচ্যবিদদের পক্ষ থেকে নির্ভেজাল মিথ্যাচার । এই মিথ্যা রচনা কেবল এ-জন্য করা হয়েছে, যাতে এ- জাতীয় দুর্বল ভিত্তির ওপর খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব এবং ইসলাম ধর্মের হীনতার প্রসাদ নির্মাণ করা যেতে পারে। তা ছাড়া এ-জন্যও, যাতে হযরত ইবরাহিম আ. সম্পর্কে এ-কথা প্রমাণ করা যায় যে আরবদের সঙ্গে তার বংশগত সম্পর্কও নেই, এমনকি ধর্মীয় সম্পর্কও নেই । কিন্তু যখন একজন ইতিহাসবিদ এবং একজন সমালোচক ইউরোপীয় প্রাচ্যবিদদের এই দাবি এবং দাবির পক্ষে প্রমাণসমূহকে কেবল এতিহাসিক ও সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে দেখেন, তখন এটা পরিষ্কাররূপে প্রতিভাত হয় যে, এই যা-কিছু বলা হলো, প্রকৃত সত্য ও বাস্তব ঘটনাবলি থেকে ইচ্ছাকৃত চোখ বন্ধ করে কেবল শত্রুতা এবং হিংসা ও বিদ্বেষবশত বিনা প্রমাণেই বলা হলো। ফলে তাদের দাবির পক্ষে সবশ্রেষ্ঠ প্রমাণ হিসেবে এটাই পেশ করা হয়েছে যে, মঙ্কায় নাযিল- হওয়া সুরাসমূহে হযরত ইবরাহিম আ.-সম্পর্কিত ওইসব গুণাবলি গোচরীভূত হয় না, যা মদিনায় নাযিল হওয়া সুরাগুলোতে পাওয়া যায় । কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, এটি আপাদমস্তক মিথ্যা; বরং এটি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।