বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ক. হযরত লুত আ. একজন নবী । প্রত্যেক নবীই নিজ নিজ সম্প্রদায়ের পিতা হয়ে থাকেন। কওম মুসলমান হয়ে তার অনুসারী হোক কিংবা তাকে অবিশ্বাস করে তার থেকে বিমুখ এবং তার অবাধ্যই থাকুক, উভয় ইজাবাত এবং অবিশ্বাসকারীরা উম্মতে দাওয়াত নামে অভিহিত হয়ে থাকে। এ-কারণে উম্মতের সব সদস্যবৃন্দ আশ্বিয়ায়ে কেরামের সন্তান- সন্ততি হয়ে থাকে। নবী ও রাসুল তাদের রুহানি অর্থাৎ আধ্যাত্মিক পিতা । সুতরাং হযরত নুহ আ.-এর উদ্দেশ্য ছিলো এই, হে হতভাগার দল, তোমাদের ঘরে ঘরে এগুলো আমার কন্যা তোমাদের জীবনসঙ্গিনীরূপে রয়েছে এবং তোমাদের জন্য তারা বৈধ । তবে তোমরা তাদেরকে ছেড়ে এই অভিশপ্ত ও অপবিত্র কাজের ওপর হটকারিতা করছো কেনো? এমন করো না। নাউযুবিল্লাহ, তার উদ্দেশ্য এমন ছিলো না যে তিনি তার নিজের ওরসজাত কন্যাদেরকে লোকদের সামনে পরিবেশন করছেন। খ., তাওরাত এবং অন্যান্য রেওয়ায়েতের মাধ্যমে জানা গেছে যে, মাত্র তিনজন ফেরেশতা হযরত ইবরাহিম আ.-কে ইসহাকের জন্মের সুসংবাদ প্রদান করার পর লুত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছিলেন। সুতরাং এটা অসম্ভুব যে, মাত্র তিনজনের উদ্দেশে গোটা বসতির সমস্ত মানুষ, যাদের সংখ্যা ছিলো হাজার হাজার, কামার্ত হয়ে দৌড়ে এসেছিলো । বরং আসল কথা হলো এই, সেই কওমের দুইজন সরদার ছিলো । তারা দুজনেই লুত আ.-এর মেহমানদেরকে তলব করেছিলো। কওমের জন্য ওখানে এসে একত্র হয়েছিলো । আর হযরত লুত আ.-এর দুই কন্যা ছিলেন অবিবাহিতা ৷ তাই তিনি ওই দুই সরদারকে বুঝালেন যে, তোমরা তোমাদের এই অপবিত্র ও নিকৃষ্ট দাবি থেকে নিবৃত্ত হও। আমি আমার কন্য দুজনকে তোমাদের সঙ্গে বিয়ে দিতে প্রস্তুত আছি। কিন্তু তারা পরিষ্কার ভাষায় এই প্রস্তাবে অস্বীকৃতি জানালো এবং বললো, লুত, তুমি জানো যে নারীদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।