বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

La BLE CS US Ly Sl CH CAH A Us WL A) U3) 3) GS ali cp gh EX mb AES dle Us (Er bw) Edie) ‘আল্লাহ কাফেরদের জন্য নুহের স্ত্রী ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন, (অবিশ্বাসীদের জন্য তাদেরকে দৃষ্টান্ত বানিয়েছেন,) তারা আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার (বিবাহের) অধীন ছিলো । কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলো। ফলে নুহ ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারলো না এবং তাদেরকে করো ।'” [সুরা আত-তাহরিম : আয়াত ১০] কয়েকটি বিষয় এক. উপরিউক্ত আয়াতসমূহে হযরত লুত আ.-এর এই বাক্যগুলো রয়েছে _ eS bl Lh SE el “এরা আমার কন্যা, তোমাদের জন্য এরা পবিত্র ।” ed ES 01 IG Up “একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এই কন্যারা রয়েছে।” অর্থাৎ হযরত লূত আ. তার কওমের ভিড় ও চিৎকার এবং মেহমানদেরকে তাদের হাতে সোপর্দ করে দেয়ার দাবিতে অপারগ হয়ে বললেন, ‘তোমরা এই মেহমানদের বিরক্ত করো না। যদি নফসের স্বাভাবিক কামনা পূর্ণ করতে চাও, তবে এই আমার কন্যাগণ বিদ্যমান রয়েছে, তারা তোমাদের জন্য পবিত্র ।' হযরত লুত আ.-এর এ-কথার অর্থ কী? একজন নিষ্পাপ ও মর্যাদাবান মানুষ, যিনি আবার আল্লাহর নবীও, কেমন করে এটা পছন্দ করতে পারেন যে, তিনি নিজের নিল্পাপ কন্যাদেরকে নির্লজ্জ ও অপবিত্র চরিত্রের মানুষদের সামনে পেশ করতে পারেন? এই প্রশ্নের উত্তরে গবেষক উলামায়ে কেরাম বিভিন্ন জবাব দিয়েছেন : www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।