ও কর্মফলের নীতিমালার নিশ্চিত ব্যবস্থা । অর্থাৎ অপকর্মের ওপর হটকারিতার শাস্তি হলো বিনাশ ও ধ্বংস । সারকথা, আল্লাহর ফেরেশতারা হযরত ইবরাহিম আ.-এর কাছ থেকে রওয়ানা হয়ে সাদুমে পৌছলেন। ওখানে গিয়ে তারা হযরত লুত আ.-এর মেহমান হলেন । তারা আকারে ও গঠনে সুশ্রী ও সুন্দর ছিলেন এবং বয়সে তরুণ-যুবাদের আকৃতিতে ছিলেন। হযরত লুত আ. এই মেহমানদের দেখে ঘাবড়ে গেলেন। তিনি আশঙ্কা করলেন যে, তার দুর্ভাগা কওম এই মেহমানদের সঙ্গে না-জানি কেমন আচরণ করবে? কেননা, আগস্তকগণ তখনো লুত আ.-কে বলেন নি যে তারা আল্লাহ তাআলার পবিত্র ফেরেশতা । হযরত লুত আ. তখনো দ্বিধায় আছেন। ইতোমধ্যে কওমের লোকেরা তা জানতে পেরে লুত আ.-এর বাড়ি ঘেরাও করলো এবং দাবি করতে লাগলো যে, তুমি এই মেহমানদের আমাদের হাতে সোপর্দ করে দাও। হযরত লুত আ. তাদেরকে যথাসাধ্য খুব বুঝালেন এবং বললেন, তোমাদের মধ্যে কি সুস্থ প্রকৃতির একজন মানুষও নেই যে মানবতার পরিচয় দেবে এবং সত্যকে বুঝবে? তোমরা কেনো এই লা'নতে পতিত হয়েছো এবং কামরিপু চরিতার্থ করার জন্য স্বাভাবিক পদ্ধতি বর্জন করে এবং বৈধ উপায়ে নারীদেরকে জীবনসঙ্গিনী করে নেয়ার পরিবর্তে এই অভিশপ্ত নির্লজ্জতায় নিমজ্জিত রয়েছো? আহা, কী ভালো হতো যদি আমি কোনো দৃঢ় নির্ভরযোগ্য শক্তিশালী হস্তের সাহায্য লাভ করতে পারতাম! হযরত লুত আ.-এর এই অস্থিরতা রেখে ফেরেশতারা বললেন, আপনি আমাদের বাহ্যিক আকৃতি দেখে ঘাবড়াবেন না। আমরা আযাবের ফেরেশতা ৷ কর্মফল সম্পর্কে আল্লাহ তাআলার আইনের মীমাংসা এদের ব্যাপারে সুদৃঢ় । এখন আযাব এদের মাথার ওপর থেকে আর টলবে না। আপনি এবং আপনার পরিবারবর্গ আযাব থেকে রক্ষিত থাকবেন। কিন্তু আপনার স্ত্রী এই নির্লজ্জদের সঙ্গে থাকবে। আপনার সঙ্গে থাকবে না। অবশেষে আল্লাহর আযাবের সময় হয়ে এলো। রাতের প্রথম ভাগেই ফেরেশতাদের ইঙ্গিতে হযরত লুত আ. সপরিবারে অপর দিক থেকে বের হয়ে সাদুম থেকে চলে গেলেন তার স্ত্রী তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানালো এবং পথিমধ্য থেকেই সাদুমে ফিরে এলো । শেষ রাতে প্রথমে কাসাসুল কুরআন (২য়)- ১০ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।