বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

(4) 5513 iA) / Encyclopedia of Islam) উইনসিঙ্কের (Arent Jan Wensinck) বরাত দিয়ে উল্লেখ করেছে যে, সর্বপ্রথম স্পিঙ্গার (SDr€en£€) এই দাবি করেছেন, কুরআন মাজিদে একটি দীর্ঘ সময়সীমা পর্যন্ত হযরত ইবরাহিম আ.-এর ব্যক্তিত্ব পবিত্র কাবাগৃহের পুনর্নির্মাতা এবং দীনে হানিফের প্রথপ্রদর্শকরূপে আলোচিত হয় নি। অবশ্য দীর্ঘকাল পরে তার ব্যক্তিত্বকে ওইসব গুণে গুণান্বিত বলে প্রকাশ করা হয়েছে এবং তাতে তার ব্যক্তিত্বের বিশেষ গুরুত্ব দৃষ্টিগোচর হয় । যেহেতু এই দাবি তার সংক্ষিপ্ত বিবৃতির প্রেক্ষিতে তখনো অসম্পূর্ণ ছিলো, তাই দীর্ঘকাল পর স্প্রিঙ্গারের এই বক্তব্যকে গ্নোগে এবং হিক্রোনিয়াহ বেশ বিস্তারিতরূপে বর্ণনা করেছেন এবং নিজেদের কল্পনাপ্ৰসূত দলিল-প্রমাণের মাধ্যমে তাকে বিশেষ রঙে রঞ্জিত করেছেন। তিনি বলেছেন : “পবিত্র কুরআনে যতগুলো মক্কি (মক্কায় নাযিল-হওয়া) আয়াত এবং সুরা রয়েছে, তার কোনো এক জায়গাও হযরত ইসমাইল আ.-এর সঙ্গে হযরত ইবরাহিম আ.-এর সম্পর্ক দেখা যায় না এবং তাকে ‘সর্বপ্রথম মুসলমান'ও মুসলমানও বলা হয় না। বরং তিনি কেবল একজন নবী ও পয়গম্বর হিসেবে গোচরীভূত হন। তার আলোচনাযুক্ত একটি আয়াতও এমন পাওয়া যাবে না, যা তাকে কা'বাগৃহের প্রতিষ্ঠাতা, হযরত ইসমাইল আ.-এর পিতা, আরবের নবী ও পথপ্রদর্শক, মিল্লাতে হানিফির আহ্বানকারী বলে প্রকাশ করেছে। সুরা আয-যারিয়াত, সুরা সুরা আল- হিজর, সুরা আস-সাফফাত, সুরা আল-আন‘আম, সুরা হুদ, সুরা মারইয়াম, সুরা আল-আম্বিয়া, যার সবগুলোই মঞ্কি সুরা, আমাদের দাবির পক্ষে সাক্ষ্য প্রদান করছে। এ থেকে এই স্পষ্ট ফল প্রকাশিত হয় যে, হযরত মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পূর্বে আরব ভূখণ্ডে কোনো নবী আসেন নি এবং ইনিই প্রথম ব্যক্তি, যিনি নবুওতের দাবি করেছেন । অবশ্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মদিনার জীবন শুরু হয় তখন মদিনায় নাযিল-হওয়া সুরাগুলোতে হযরত ইবরাহিম আ. সম্পর্কে আলোচনার সময় তার এ-সকল বৈশিষ্ট্য প্রকাশ করা হয় এবং অত্যন্ত গুরুত্বসহ সেগুলোর প্রতি আলোকপাত করা হয় । কেনো এমন হলো? কেনো এই ভিন্নতা বিদ্যমান? এর কারণ হলো এই, মন্ধার জীবনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জীবনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।