যে, পারস্পরিক সম্পর্ক, সন্ভাব, ভালোবাসা ও সম্প্রীতির স্থায়িত্ব বহাল রাখার জন্য এটাই সমীচীন হবে যে, হযরত লুত আ. মিসর থেকে হিজরত করে ওরদুনের পূর্বাঞ্চল সাদুম ও আমুরায় চলে যাবেন এবং ওখানে অবস্থান করে হানিফি ধর্মের প্রচার করতে থাকবেন এবং হযরত ইবরাহিম আ.-এর নবীসুলভ সত্যতা প্রচার করতে থাকবেন। এদিকে হযরত ইবরাহিম আ. পুনরায় ফিলিস্তিনে ফিরে যান এবং ওখানে অবস্থান করে ইসলামের শিক্ষা ও প্রচারকে সমুন্নত করতে থাকেন। স্রাদুয ওরদুনের যে-প্রান্তে বর্তমানে মৃতসাগর বা লুত সাগর অবস্থিত, এটাই সেই স্থান যেখানে সাদুম ও আমুরা গোত্র দুটির বসতিগুলো বিদ্যমান ছিলো। এর নিকটবর্তী এলাকার বাসিন্দাদের বিশ্বাস ছিলো যে, সম্পূর্ণ এই অঞ্চল, যা এখন সমুদ্ররূপে দৃশ্যমান, কোনো এককালে তা শুষ্কভূমি ছিলো এবং তার ওপর শহর বিদ্যমান ছিলো। সাদুম ও আমুরা সম্প্রদায়গুলোর বসতি এই জায়গাতেই ছিলো । প্রথম থেকে এখানে কোনো সমুদ্র ছিলো না; কিন্তু যখন লুত আ.-এর সম্প্রদায়ের ওপর আল্লাহর আযাব এলো, এই ভূখণ্ড চারশো মিটার সমুদ্রের নিচে তলিয়ে গেলো এবং পানি উপরে উথলে উঠলো । তখন এই এলাকা সমুদ্ররূপ ধারণ করে। এইজন্য এর নাম হয়েছে মৃতসাগর বা লুত সাগর। ওই বাসিন্দাদের বিশ্বাস ঠিক হোক আর ভুল হোক, সবসময় এটা মৌলিক সত্য বিষয় যে, এই মৃতসাগরেরই তীরের ওপর সেই ঘটনাটি ঘটেছিলো যা ‘লুত সম্প্রদায়ের আযাব’ নামে অভিহিত । বিগত দুই বছরের ভূ- ধ্বংসাবশেষ আবিষ্কার করে এই জ্ঞান ও বিশ্বাসের সামনে আত্মসমর্পণ করেছে। হযরত লুত আ.-এর সম্প্রদায় সাদুমে এসে হযরত লুত আ. বসবাস শুরু করলেন। তিনি দেখতে পেলেন যে, সাদুমের অধিবাসীরা অশ্লীল কার্যকলাপ এবং নাফরমানিমূলক কর্মকাণ্ডে ভয়াবহভাবে লিপ্ত । ভাবগতি এমন যে, “সবকিছুর রক্ষক আল্লাহ তাআলার দরবারে তা থেকে নিরাপত্তা কামনা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।