বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত লুত আলাইহিস সালাম $ ১৩৬ লুত আ. ও ইবরাহিম আ. ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে যে হযরত লুত আ. হযরত ইবারহিম আ.- এর ভ্রাতৃষ্পুত্র ছিলেন । তার পিতার নাম ছিলো হারান । হযরত লুত আ. শৈশবে হযরত ইবরাহিম আ.-এর তত্ত্বাবধানের প্রতিপালিত হন। এ- কারণেই তিনি এবং হযরত সারা রা. ইবরাহিমি মিল্লাত বা ধর্মের পূর্বেকার মুসলমান এবং তারা ‘সাবেকিন আওয়ালিন’ অর্থাৎ প্রথম শ্রেণির অগ্রগামীদের অন্তর্ভুক্ত । সুরা আনকাবুতে উল্লেখ করা হয়েছে _ 50) mS pA PB Sree SIN by Hl (> 5। ‘লুত তার (হযরত ইবরাহিম আ.-এর প্রতি অর্থাৎ মিল্লাতে ইবরাহিম- এর) প্রতি বিশ্বাস স্থাপন করলো। ইবরাহিম বললো, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত"* (দেশ ত্যাগ) করছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।' [সুরা আনকাবুত : আয়াত ২৬| হযরত লুত আ. ও তার স্ত্রী হযরত ইবরাহিম আ.-এর সব হিজরতে সবসময়ই তার সঙ্গে ছিলেন। হযরত ইবরাহিম আ. যখন মিসরে ছিলেন তখনো তারা তার সঙ্গে ছিলেন। তাওরাতে উল্লেখ করা হয়েছে যে, মিসরে অবস্থানকালে তাদের উভয়েরই যথেষ্ট পরিমাণ সামান ও আসবাবপত্র ছিলো এবং গৃহপালিত পশুর বড় বড় পাল ছিলো। এ-কারণে তাদের রাখাল ও রক্ষীদের মধ্যে বিশেষ বিবাদ লেগেই থাকতো । হযরত ইবরাহিম আ.-এর রাখালেরা চাইতো, আমার পশুপাল এই চারণভূমি থেকে আগে তাদের খাবার গ্রহণ করুক । আর লুত আ.-এর রাখালেরা চাইতো যে, তাদের দাবি অগ্রগণ্য মনে করা হোক । হযরত ইবরাহিম আ. এই অবস্থা বুঝতে পেরে হযরত লুত আ.- এর সঙ্গে পরামর্শ করলেন তারা উভয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন ** হিজরত দুই প্রকারের হয়ে থাকে : ওয়াতানি ও রুহানি। এখানে দু-ধরনের হিজরতই উদ্দেশ্য । আল্লাহ তাআলার দীনের হেফাজতের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া হিজরতে ওয়াতানি অর্থাৎ বাসস্থানের পরিবর্তন। আর পূর্বপুরুষের পৌত্তলিক ধর্ম পরিত্যাগ করে ইবরাহিমি বা হানিফি ধর্ম অবলম্বন করা হিজরতে রুহানি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।