বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো পাচজন : আইফা, গাফার, খায়ুক, আবিদা ও দাআ । এঁদের সবাই ছিলেন বনি কাতুরা বংশের ৷”** মাদয়ানের বংশধরেরা তাদের বসতিকে নিজেদের পূর্বপুরুষ মাদয়ানের নামে মাদায়েন নামকরণ করেছিলো। এরাই আসহাবে মাদয়ান নামে অভিহিত হয়েছে। আর হযরত ইবরাহিম আ.-এর পোৌত্র দুওয়ানের ংশধর ‘আসহাবুল আইকাহ’ নামে বিখ্যাত হয়েছে। এরাই আসহাবে মাদয়ান ও আসহাবুল আইকাহ নামের দুটি সম্প্রদায় । এদের হেদায়েতের জন্য হযরত শুআইব আ.-কে নবীরূপে পাঠানো হয়। এটা হলো কাতাদা রা.-এর রেওয়ায়েত । বর্তমান কালে কোনো কোনো ইতিহাসবেত্তার তাহকিক তার বিপরীত । হাফেয ইবনে কাসির ইসহাবে মাদয়ান ও আসহাবুল আইকাহকে একই সম্প্রদায় হিসেবে মেনে নিয়েছেন। এই তথ্যই প্ৰণিধানযোগ্য । বিস্তারিত বিবরণ হযরত শুআইব আ.-এর ঘটনায় আসবে । ১২ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ২৫, আয়াত ১-৪ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।