বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

তুমি এখান থেকে কিছুদিনের জন্য তোমার মামা লাবানের কাছে চলে যাও। ইয়াকুব স্ত্রীর কথামতোই কাজ করলেন। মামার কাছে গিয়ে কিছুদিন অতিবাহিত করলেন। একাদিক্ৰমে মামা লাবানের দুই কন্যা লা'সাহ ও রাহিলকে বিয়ে করলেন ।* এই রেওয়ায়েতটি বিষয়বস্তুর দিক থেকে নির্ভরের খুবই অযোগ্য । তাতে যে-চারিত্রিক জীবন উপস্থাপিত হয়েছে তা তাওরাতের অন্যান্য বিকৃত ও পরিবর্তিত রেওয়ায়েতের মতো আশষ্বিয়াকে কেরাম আলাইহিমুস সালাম এবং তাদের বংশের মর্যাদার উপযোগী নয়। কিন্তু এতে এই সম্মানটুকু অবশ্যই পাওয়া যায় যে, ইয়াকুব আ.-এর মামা বাড়িতেই তার বিয়ে হয়েছিলো এবং তিনি এক দীর্ঘকাল পর্যন্ত ওখানে ছিলেন। আর ইসু পলায়ন করে তার চাচা হযরত ইসমাইল আ.-এর কাছে চলে গেলেন । ওখানে তার কন্যা বাশামা বা বাসেমা অথবা মুহাল্লাতকে (যে- নামই শুদ্ধ হয়) বিয়ে করলেন। তা ছাড়াও তিনি আরো বেশ কয়েকটি বিয়ে করলেন। এরপর ইসু তার পরিবার-পরিজন নিয়ে ‘সাঈর’ নামক স্থানে চলে গেলেন এবং ওখানেই তাদের বাসস্থান স্থির করে নিলেন। তিনি ওখানে আদওয়াম নামে প্ৰসিদ্ধি লাভ করলেন। এ-কারণে তার বংশধরগণ বনি-আদওয়াম নামে প্রসিদ্ধ হলো । হযরত ইবরাহিম আ. এবং হান্ধুল ইয়াকিনের অন্বেষণ মধ্যস্থলে হযরত ইসমাইল আ. ও হযরত ইসহাক আ.-এর আলোচনা এসে পড়েছিলো । তাই তাদের দুজনের ঘটনাবলি বিস্তারিত বর্ণনা করে দেয়া সঙ্গত মনে হলো । যাতে ঘটনার ধারাবাহিকতায় বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তা ছাড়া এই ঘটনাগুলোও হযরত ইবরাহিম আ.-এর জীবনের সঙ্গে হশ্লিষ্ট । সুতরাং যথাস্থানেই এগুলোর উল্লেখ করা হয়েছে। এখন হযরত ইবরাহিম আ.-এর জীবনের অবশিষ্ট অবস্থার প্রতি মনোযোগ দেয়া যেতে পারে। বস্তুসমূহের স্বরূপ বা মূল তত্ত্ব অন্বেষণ ও অনুসন্ধানে হযরত ইবরাহিম আ.-এর স্বভাবগত রুচি ছিলো। তিনি প্রতিটি বস্তুর গূঢ় তত্ত্ব পর্যন্ত ** তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৬৪, আয়াত ১-৬৫ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।