বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসহাক আলাইহিস সালাম * ১২৮ i BL 5 J6 O aid LST UW Gly DLS 1 O 07 (m8) Oya dh af as ‘আর তাদেরকে বলো ইবরাহিমের অতিথিদের কথা, যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বললো, “সালাম”, তখন সে বলেছিলো, “আমরা তোমাদের আগমনে আতঙ্কিত (আমরা তোমাদেরকে ভয় পাচ্ছি) ।” তারা বললো, “ভয় করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সংবাদ দিচ্ছি ।” সে বললো, “ তোমরা কি আমাকে (পুত্রের) শুভ সংবাদ দিচ্ছো আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্বেও? তোমরা কী বিষয়ে শুভ সংবাদ দিচ্ছো?” তারা বললো, “আমরা সত্য সংবাদ দিচ্ছি; সুতরাং তুমি হতাশ হয়ো না৷” সে বললো, “যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্নহ থেকে হতাশ হয়?”’ [সুরা হিজর : আয়াত ৫১-৫৬) খৎনা হযরত ইসহাক আ. ৮ দিনের বয়সে উপনীত হলে হযরত ইবরাহিম আ. শিশুর খৎনা করিয়ে দিলেন । তাওরাতে বলা হয়েছে: “আর ইবরাহিম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার পুত্র ৮ দিন বয়স্ক ইসহাককে খৎনা করিয়ে দিলেন।”* ইসহাক আসলে মূল উচ্চারণের বিবেচনায় 3৮ (ইয়াসহাক)। এটি হিক্রু ভাষার শব্দ; এর আরবি অনুবাদ ৩ (ইয়াদহাকু) অর্থাৎ হাসছে। আল্লাহর ফেরেশতারা যখন একশো বছর বয়স্ক ইবরাহিম আ.-কে এবং নব্বই বছর বয়স্ক সারা রা.-কে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করেছিলেন, তখন হযরত ইবরাহিম আ. একে বিস্ময়কর ব্যাপার মনে করেছিলেন। হযরত সারাও এই সংবাদ শুনে হেসে উঠেছিলেন। এ- কারণেই পুত্রের এই নাম মনোনীত হয়েছে। বা এই নাম এ-কারণে রাখা হয়েছে যে, হযরত ইসহাকের জন্ম হযরত সারার আনন্দ ও খুশির কারণ হয়েছিলো । * তাওরাত, অনুচ্ছেদ ২১, আয়াত ৪ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।