শাখা-প্রশাখা বিভক্ত হয়েছিলোঁ__নাবায়ুত, কিদার, ওবাইল, হিশাম, মিশমা, রুমাহ, মানশা, ই'দার, তিমা, ইয়াতুর, নাফিশ, কিদামা এই বারোজন ইসমাইলের পুত্র । তাদের বসতি ও দুর্গসমূহের মধ্যে তাদের নাম এরূপই ৷ তারা নিজেদের বারোটি গোত্রের বারোজন সরদার ছিলেন "৫ এদের নাবেত বা নাবায়ুত এবং কিদার নামের বড় দুই পুত্র বেশ বিখ্যাত । তাওরাতের মধ্যে এই দুইজনের উল্লেখ খুব বেশি দেখা যায় এবং আরব ইতিহাসবেত্তাগণও তাদের ওপর বিশেষভাবে আলোকপাত করে থাকেন। ইনিই সেই নাবেত বা নাবায়ুত যার বংশধরগণ “আসহাবুল হিজর’ নামে অভিহিত ও বিখ্যাত হয়েছিলো। এই দুইজন ব্যতীত বাকি দশ ভাই এবং তাদের বংশের অবস্থার পরিচয় খুবই কম পাওয়া যায় । কুরআন মাজিদে হযরত ইসমাইল আ.-এর আলোচনা কুরআন মাজিদে বহুবার হযরত ইসমাইল আ.-এর আলোচনা করা হয়েছে, তার মধ্যে শুধু এক জায়গায় তার গুণাবলি বর্ণিত হয় নি। সে- আয়াতটি তার ‘যবিহ’ হওয়ার বর্ণনাসম্বলিত আয়াত । আর দুই জায়গায় সুসংবাদ প্রদানের ক্ষেত্রে তার কথা উল্লেখ করা হয়েছে। যাতে হযরত ইবরাহিম আ.-কে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করা হয়েছে। আর সুরা মারইয়ামে তার নাম উল্লেখ করে তার উৎকৃষ্ট গুণাবলির পরিচয় দেয়া হয়েছে _ (Er DF) Cok 0) Le US BSN sale Ui Al ‘স্মরণ করো এই কিতাবে (কুরআন মাজিদে) ইসমাইলের কথা, নিশ্চয় সে ছিলো প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিলো রাসুল, নবী; সে তার পরিজনবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিতো এবং সে ছিলো তার প্রতিপালকের সন্তোষভাজন (পছন্দনীয় ও প্রিয়) ৷' [সুরা মারইয়াম : আয়াত ৫৪-৫৫] 1৫ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ২৫, আয়াত ১২-১৬। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।