শাস্তি ভোগ করতে বাধ্য করবো (যে-হতভাগ্যরা নেয়ামতের পথ ত্যাগ করে আযাবের পথ অবলম্বন করে, তবে তাদের সে-পথ কতহই না মন্দ) এবং কত নিকৃষ্ট তাদের প্রর্ত্যাবর্তনস্থল! স্মরণ করো, (সেটা ছিলো কী গুরুত্বপূর্ণ ও বিপ্রবমণ্ডিত সময়) যখন ইবরাহিম ও ইসমাইল কাবা'গৃহের প্রাচীর তুলছিলো তখন (তাদের হাত তো কাজ করছিলো এবং সঙ্গে সঙ্গে অন্তরে ও মুখে) তারা (এই দোয়া) বলেছিলো, “হে আমাদের প্রতিপালক, (আপনার দুজন দুর্বল বান্দা আপনার পবিত্র নামে এই গৃহের ভিত্তি স্থাপন করছি) আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি (দোয়াসমূহের) সর্বশ্রোতা, (এবং দুনিয়ার সুযোগ-সুবিধা সম্পর্কে) সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উম্মত বানিও (আপনার দয়া ও অনুগ্রহে আমাদেরকে এই তাওফিক দান করুন যেনো আমরা সত্যিকারের মুসলিম অর্থাৎ আপনার হুকুমের অনুগত হয়ে যাই) । আমাদেরকে ইবাদতের (সঠিক) নিয়ম-পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও (আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন) । তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু (আপনিই একমাত্র সত্তা যিনি আপন রহমতে ক্ষমা করে থাকেন, যার '‘রহিম'সুলভ ক্ষমা সীমাহীন)। হে আমাদের প্রতিপালক, (আপনার দয়া ও অনুগ্রহে) তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসুল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবে; তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে (নিজের নবীসুলভ শিক্ষা ও উপদেশের মাধ্যমে তাদের অন্তরসমূহকে পরিষ্কার ও মার্জিত করবে)। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।”' [সুরা বাকারা : আয়াত ১২৫-১২৯] El i oy Cn a BIS Uf Cd DGG aii Uy SY I Sb) Ue) BN Eady AlN 8 O35 O 34d SDNY Loli Ab Ft 93 5 oll EI AES O geek ES JF bn 8 pls 0 mi ~~ yb We 2S el Lg 4 eB) Lb uy ha 29 DS 0 Gi Sait Sy PA 9 ed pal www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।