হযরত লুত আলাইহিস সালাম ৪ ১১৪ কা’বাগৃহ নিৰ্মাণ হযরত ইবরাহিম আ. ফিলিস্তিনে অবস্থান করলেও সবসময়ই ইসমাইল আ. ও হযরত হাজেরা রা.-কে দেখার জন্য মক্কায় আসতেন । এই সময়ের মধ্যে হযরত ইবরাহিম আ.-এর প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এলো : কা'বাতুল্লাহ নির্মাণ করো । হযরত ইবরাহিম আ. হযরত ইসমাইল আ.-এর সঙ্গে আলোচনা করে পিতা-পুত্র মিলে বাইতুল্লাহ শরিফের নির্মাণকাজ শুরু করে দিলেন । হাফেয ইবনে হাজার আসকালানি রহ. তার সহিহুল বুখারির ব্যাখ্যাগ্রন্থ ‘ফাতহুল বারি’'র ৮ম খণ্ডের ১৩৮ পৃষ্ঠায় রেওয়ায়েত উদ্ধৃত করেছেন । যা থেকে প্রকাশ পায় যে, বাইতুল্লাহ শরিফের ভিত্তি প্রথমে আদম আ.-এর হাতে স্থাপিত হয়েছিলো । ফেরেশতারা তাকে সেই স্থানটি দেখিয়ে দিয়েছিলেন যেখানে কা'বাগৃহ নির্মিত হওয়ার কথা ছিলো। কিত্তু হাজার দিয়েছিলো। অবশ্য হযরত ইবরাহিম আ.-এর কালে নিশ্চিহ্ন গৃহটি একটি টিলা বা মাটির ঢিবির আকারে বিদ্যমান ছিলো। আল্লাহর ওহি হযরত ইবরাহিম আ.-কে এই স্থানটির কথা বলে দিয়েছিলো । তিনি হযরত ইসমাইল আ.-এর সহায়তায় তা খুঁড়তে শুরু করলেন প্রাচীন নির্মাণের ভিত্তিমূল দেখা যেতে লাগলো । সেই ভিত্তিমূলের ওপরই হযরত ইবরাহিম আ. কর্তৃক বাইতুল্লাহ শরিফ নির্মিত হলো। কিন্তু কুরআন মাজিদ বাইতুল্লাহ নির্মাণের আলোচনা ইবরাহিম আ. থেকেই শুরু করেছে এবং তার পূর্ববর্তী অবস্থার কোনো আলোচনা করে নি। সারকথা হলো, কা'বাগৃহ নির্মাণের পূর্বে সমগ্র বিশ্বে এবং পৃথিবীর আনাচে-কানাচে প্রতিমাসমূহ এবং নক্ষত্রমণ্ডলীর পূজার জন্য মন্দির প্রতিষ্ঠিত ছিলো । আর ওইসব মূর্তি ও নক্ষত্রের নামে বড় বড় অক্টালিকা নির্মাণ করা হতো । মিসরবাসীদের ওখানে সূর্যদেবতা, ইযদারিস, ইযিয়াস, হুরিয়াস এবং বাআ’ল দেবতা সবার নামেই মন্দির ছিলো। আশুরিরা বাআ'’'ল দেবতার মন্দির নির্মাণ করেছিলো এবং ধাতু ও প্রস্তর দ্বারা আবুল হাওল (ক্তররিংস)- এর প্রতিকৃতি নির্মাণ করে রেখেছিলো। এতে তার দৈহিক মহ্ত্ের বিকাশ ঘটিয়েছিলো। কিনআনি সম্প্রদায় প্রসিদ্ধ দুর্গ বাআ’লা বাক্কের ভেতরে সেই বাআ'লের মন্দির নির্মাণ করেছিলো। তা আজ পর্যন্ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।