এরপর দ্বিতীয় পুত্রের সুসংবাদ নাম উল্লেখ করেই প্রদান করা হয়েছে: “আমি তাকে ইসহাকের সুসংবাদ প্রদান করলাম ।”" আর এটা স্বতসিদ্ধ বিষয় যে, ইবরাহিম আ.-এর দুই পুত্র ইসমাইল ও ইসহাকের মধ্যে ইসমাইল বয়সে বড় এবং ইসহাক ছোট ৷ সুতরাং শেষে আয়াতে যখন নাম উল্লেখ করেই ছোট পুত্রের কথা বর্ণনা করা হলো তখন প্রথম আয়াত হযরত ইসমাইল ছাড়া আর কার আলোচনা হতে পারে? নিঃসন্দেহে তিনি হযরত ইসমাইল আ.। তিনিই বলেছিলেন, “নিশ্চয় আমাকে সহনশীলদের অন্তর্ভুক্ত পাবেন।” এবং তাকেই ইবরাহিম আ. কাত করে শুইয়ে দিয়েছিলেন। ফলে তিনি “আমি তাকে মুক্ত করলাম এক কুরবানির বিনিময়ে”-এর মর্যাদা লাভ করেছিলেন। তা ছাড়া বিষয় এই যে, কেবল কুরআন মাজিদই ইসমাইলকে ‘জবাইয়ের পাত্র" বলে না; বরং তাওরাতের আয়াতসমূহে গভীর দৃষ্টিতে পাঠ করলে বুঝা যাবে, তাওরাত এটাই বলে যে, ইসমাইল আ. এবং কেবল ইসমাইল আ.-ই ‘জবাইর পাত্র'। “এসব কথার পর আল্লাহ ইবরাহিমকে পরীক্ষা করলেন। তিনি তাকে বললেন, তুমি তোমার পুত্রকে, হ্যা, তোমার একমাত্র পুত্রকে, যাকে তুমি অত্যন্ত স্নেহ করো__ইসহাককে__ সঙ্গে নাও এবং মুরিয়া নামক স্থানে যাও। তাকে ওখানকার পাহাড়গুলো থেকে একটির ওপর রাখো, যা আমি তোমাকে বলে দেবো । ‘পুড়িয়ে ফেলা’'র অনুরূপ কুরবানির জন্য তাকে উৎসর্গ করো ।”** “তখন পুনরায় আল্লাহর ফেরেশতা আসমানের ওপর থেকে ইবরাহিমকে ডেকে বললো, আল্লাহপাক বলেন, যেহেতু তুমি এরূপ কাজ করেছো, এবং নিজের পুত্র, একমাত্রই পুত্র, আফসোস করো না। আমি আমার সত্তার খসম খাচ্ছি। আমি বরকত দিতেই তোমাকে বরকত দিবো ।”*২ তাওরাতের এসব বাক্যের চিহ্নিত অংশগুলো-_-তোমার একমাত্র পুত্র এবং নিজের একমাত্র পুত্র_এর প্রতি লক্ষ করুন এবং তাওরাতের পূর্বোক্ত আয়াতগুলো পাঠ করুন যাতে ইসমাইল আ.-কে হযরত ইবরাহিম আ.-এর একমাত্র পুত্র বলা হয়েছে। [একমাত্র পুত্র বলার] "১ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ২২, আয়াত ১-২ । *২ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচেছদ ২২, আয়াত ১৫-১৬ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।