“হে ইবরাহিম, তুমি কি আমার দেব-দেবী থেকে বিমুখ? যদি তুমি নিবৃত্ত না হও, তবে আমি প্রস্তরাঘাতে তোমার প্রাণনাশ করবোই । (প্রস্তর নিক্ষেপ করে চূর্ণ-বিচূর্ণ করে দেবো।) তুমি চিরদিনের জন্য আমার সামনে থেকে দূর হয়ে যাও ৷” [সুরা মারইয়াম : আয়াত ৪৬ এমন কঠোর ও মনোযন্ত্রণাদায়ক কথোপকথনের সময়ও হযরত ইবরাহিম আ. পিতৃ-সম্পর্কের মর্যাদা শুধু এতটুকু বলেছিলেন (Er ED LE SON YD DAL Ub aL “তোমার প্রতি সালাম ।* আমি আমার প্রতিপালকের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো, নিশ্চয় তিনি আমার প্রতি অত্যন্ত অনুখহশীল । [সুরা মারইয়াম : আয়াত ৪৭] এমন মহান ব্যক্তিত্ব থেকে এটা কেমন করে আশা করা যায় যে, তিনি নিজের পিতা আযারকে নির্বোধ দুর্বল বৃদ্ধ এবং এ-জাতীয় তুচ্ছতাব্যাঞ্জক শব্দ দিয়ে সম্বোধন করবেন । অতএব, এতে কোনো সন্দেহ নেই যে ইতিহাসের ‘তারিখ’ আযারই বটে এবং এটা তার ব্যক্তিগত নাম, গুণবাচক নাম নয়। তারিখ হয়তো ভুল না অথবা আযার শব্দের অনুবাদ, যা তাওরাতের অন্যান্য নামের মতো শেষ পর্যন্ত আর অনুবাদ থাকে নি; বরং আসল নামে পরিণত হয়েছে । মারাতাশি সপ্তদশ শতাব্দীর একজন খ্রিস্টান শিক্ষাবিদ ৷ তিনি কুরআন মাজিদের অনুবাদ করেছেন এবং কুআনুল কারিমের প্রতি খুবই সূল্মম ও পক্ষপাতমূলক আক্ৰমণ করেছেন। তিনি এ-ক্ষেত্রে তার অভ্যাস অনুযায়ী একটি অনর্থক ও দুর্বল প্রশ্নের অবতারণা করেছেন। তার সারমর্ম এই ইফযবিউসের গির্জার ইতিহাসের একটি বাক্যে এই শব্দটি বর্ণিত হয়েছে। যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভুল সিগা ও শব্দরূপের সঙ্গে কুরআন মাজিদে যোগ করেছেন। কিন্তু বিচিত্র তামাশার কথা হলো, মারাতাশি নিজের এই দাবি প্রমাণে ইতিহাসের সেই বাক্যটুকুও উল্লেখ করেন নি, যা থেকে এই শব্দটি গৃহীত হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি সেই মূল শুদ্ধ শব্দটিরও সন্ধান দেন নি যা থেকে এই ভুল শব্দটি বানিয়ে নেয়া হয়েছে। তা ছাড়া তিনি এটাও বলেন নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওই শব্দটি * এখানে -এর অর্থ অভিভাবদন নয়, বিদায় গ্রহণ __কাশশাফ, জালালাইন, কুরতুবি www.eelm.weebly.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.