বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসমাইল আলাইহিস সালাম ৪ ১১০ Alp SE BS O upg ls SY O pb ply UW) bs bo Geh LS O Gmajall Ue cn BO Geli SPS US EME Gos Lgl p93 Gol SY SF Fy O Gola so (ola) 5) pm) “হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মপরায়ণ (পুত্র) সন্তান দান করো।” সুতরাং আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম । এরপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো তখন ইবরাহিম বললো, “বৎস, আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি জবাই করছি। এখন, তোমার অভিমত কী বলো?” সে বললো, “হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।” যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইবরাহিম তার পুত্রকে কাত করিয়ে শায়িত করলো, তখন আমি তাকে আহ্বান করে বললাম, “হে ইবরাহিম, তুমি স্বপ্নাদেশ সত্যই পালন করলে!”__এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি । নিশ্চয় ইহা ছিলো এক স্পষ্ট পরীক্ষা । আমি তাকে মুক্ত করলাম এক কুরবানির" বিনিময়ে । আমি তা পরবর্তীদের স্মরণে রেখেছি।£* ইবরাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সে ছিলো আমার মুমিন বান্দাদের অন্যতম। আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের (জন্মের), সে ছিলো এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম । আমি তাকে বরকত দান করেছিলাম এবং ইসহাককেও; তাদের বংশধরদের মধ্যে কতিপয় সৎকর্মপরায়ণ এবং কতিপয় নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী ৷' [সুরা আস-সাফফাত : আয়াত ১০০-১১৩] এই আয়াতগুলোতে হযরত ইবরাহিম আ.-এর দুই পুত্রের সুসংবাদের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম পুত্রের নাম নেয়া হয় নি; শুধু ধৈর্যশীল বালক বলেই তার মহান কুরবানির ঘটনা আলোচনা করা হয়েছে। * তা ছিলো একটি দুম্বা, যা বেহেশত থেকে পাঠিয়ে দেয়া হয়েছিলো । "" ঈদুল আযহায় কুরবানির রীতি প্রবর্তিত করে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।