বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -২ ৪ ১০৭ e280) Gel Jet AS SE A Sd a as “সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও হসহাককে দান করেছেন ।” [সুরা ইবরাহিম : আয়াত ৩৯] এই আয়াতও সাক্ষ্য দিচ্ছে যে, সুরা আস-সাফফাতের আয়াতে যে- পুত্রের সুসংবাদ প্রদান করা হয়েছে তার উদ্দেশ্য হযরত ইসমাইল আ. | খৎনা হযরত ইবরাহিম আ.-এর বয়স যখন নিরানব্বই বছর তখন হযরত ইসমাইল আ.-এর বয়স হলো তেরো বছর । তখন আল্লাহ্‌পাকের নির্দেশ এলো : খৎনা করো । এই আদেশ পালনে প্রথমে ইবরাহিম আ. নিজের খৎনা করলেন। এরপর তিনি হযরত ইসমাইল আ., পরিবারের সব সদস্যের এবং গোলামদের খৎনা করালেন । “তখন ইবরাহিম নিজের পুত্র ইসমাইলের এবং গৃহবাসী সবার এবং দাসদের অর্থাৎ ইবরাহিমের ঘরের সদস্যদের মধ্যে যত পুরুষ ছিলো, সে-দিনই সকলের খৎনা করালেন । যেভাবে আল্লাহপাক তাকে নির্দেশ দিয়েছিলেন। যখন ইবরাহিম আ.-এর খৎনা করা হয়েছিলো তখন তার বয়স ছিলো নিরানব্বই বছর । আর যখন তার পুত্রের (ইসমাইলের) খৎনা করা হলো তখন তার বয়স ছিলো তেরো বছর ।”* এই খৎনাই ইবরাহিমি ধর্মের প্রতীক এবং সুন্নাতে ইবরাহিম নামে অভিহিত । জবহে আযিম বা কুরবানি সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ তাআলার মুআমালা যেমন হয়, আল্লাহপাকের দরবারে সান্নিধ্যপ্রাপ্ত মহাপুরুষদের সঙ্গে তার মুআমালা তেমন হয় না। তাদেরকে পরীক্ষা এবং বিপদাপদের কঠিন থেকে কঠিনতম ধাপসমূহ অতিক্ৰম করতে হয়। আর প্রতিটি পদক্ষেপে আল্লাহর জন্য জান সোপর্দ করে দেয়া, আত্মসমর্পণ করা এবং আল্লাহর আদেশের প্রতি সম্মতি ও সন্তুষ্টির পরিচয় দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আশ্বিয়ায়ে কেরাম আলাইহিমুস * তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৭, আয়াত ২৩-২৫ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।