পাচ্ছে। আর এসব বিষয়ের প্রার্থনা তখনই সমীচীন হতে পারে যখন বাইতুল্লাহ শরিফ পূর্ণ নির্মিত অবস্থায় বিদ্যমান থাকে। অবশ্য আবদুল্লাহ বিন আব্বাসের রেওয়ায়েতেও এই দোয়াটির উল্লেখ রয়েছে। তা থেকে বোঝা যায়, নিজের বংশধরকে এখানে রেখে যাওয়ার সময় হযরত ইবরাহিম আ. যে-দোয়া করেছিলেন, সেটাও এই দোয়ার কাছাকাছি ছিলো। এ-কারণে আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর রেওয়ায়েতে প্রমাণস্বরূপ এই আয়াতটিকে উদ্ধৃত করে দেয়া হয়েছে। এই অর্থ এই নয়, এটাই অবিকল সেই দোয়া, যে-দোয়া ইবরাহিম আ. তখন করেছিলেন। আর তাতে হযরত ইসহাকেরও উল্লেখ ছিলো। যেখানে আবদুল্লাহ বিন আব্বাস রা. নিজেই বর্ণনা করছেন যে, এই ঘটনা স্ত ন্যপানকালীন ঘটনা, সেখানে তিনি কীভাবে এ-কথা বলতে পারেন যে, ইবরাহিম আ. তখন এমন দোয়া করেছিলেন, যার শেষের দিকে হযরত ইসমাইলের সঙ্গে হযরত ইসহাকের জন্মেরও উল্লেখ রয়েছে? তৃতীয়ত, এই অনবাদ ভূখণ্ডের প্রতিটি খণ্ডে ও আনাছে-কানাছে লবণাক্ত পানি ছাড়া মিঠা পানির নামগন্ধও নেই । আধুনিক যুগে নতুন নতুন যন্ত্রপাতির সাহায্য গ্রহণ করা সত্ত্বেও ওখানাকার মাটি থেকে মিঠা পানি বের করা অসম্ভব বিষয়ই থেকে গেছে। তবে যমযমের অস্তিত্ব ওখানে কেমন করে হলো? ধর্মীয় ও এঁতিহাসিক দিক থেকে তা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন । এ-সম্পর্কে কুরআন মাজিদের আয়াত কিছুই বলে না; কিন্তু সহিহ বুখারিতে আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এই দুটি হাদিস এই কৃূপটির অস্তিত্বের ইতিহাস বর্ণনা করছে। হাদিস দুটিতে হযরত ইসমাইল আ. তখন স্তন্যপায়ী শিশু ছিলেন বলে প্রকাশ পাচ্ছে । আর তাওরাতেও ওই ঘটনাটি উল্লেখ করা হয়েছে এবং তা ওইসব আয়াতে বর্ণিত হয়েছে যা থেকে হযরত ইসমাইল আ. দুগ্ধপোষ্য শিশু বলে প্রকাশ পাচ্ছে । যাইহোক । যদিও হযরত ইসমাইল আ. কোন্ বয়সে মঙ্ধায় পৌছেছিলেন তা কুরআন মাজিদের কোনো আয়াত দ্বারা প্রমাণিত হয় না, কিন্তু সহিহ বুখারির রেওয়ায়েতসমূহ বলে যে, সেই সময়টা ছিলো হযরত ইসমাইল আ.-এর মাতৃস্তন পানের সময়। আর এটাই সঠিক। সুতরাং হযরত আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিসটি ইসরাইলি রেওয়ায়েতের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।