চলছে এবং আমরা অত্যন্ত দুঃখ-দুর্দশার মধ্যে আছি। ইবরাহিম আ. এসব কথা শুনে বললেন, ইসমাইলকে আমার সালাম বলো এবং তাকে বলো, তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে ফেলো। ইসমাইল আ. ঘরে ফিরে এসে ইবরাহিম আ.-এর নবুওতের নুরের আভাস পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, কেউ এসেছিলেন কি? তার স্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন এবং ইবরাহিম আ.-এর নির্দেশও শোনালেন। ইসমাইল আয. তিনি আমার পিতা ইবরাহিম ছিলেন। তার পরামর্শ হলো আমি যেনো তোমাকে তালাক প্রদান করি। সুতরাং আমি তোমাকে বিবাহ-বন্ধন থেকে বিচ্ছিন্ন করে দিলাম । ইসমাইল আ. এরপর দ্বিতীয় বিয়ে করলেন। আবার একদিন ইবরাহিম আ. ইসমাইল আ.-এর অনুপস্থিতিতে তার ঘরে তাশরিফ আনলেন এবং আগের মতোই তার স্ত্রীকে জীবনজীবিকার কথা জিজ্ঞেস করলেন। ইসমাইল আ.-এর স্ত্রী বললেন, আল্লাহপাকের শুকরিয়া, আমাদের দিনতিপাত ভালোই চলছে । ইবরাহিম আ. জিজ্ঞেস করলেন, খাও কী? ইসমাইল আ.-এর স্ত্রী বললেন, গোশত । ইবরাহিম আ. জিজ্ঞেস করলেন, পান করো কী? ইসমাইল আ.-এর স্ত্রী বললেন, পানি। ইবরাহিম আ. দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দান করো। এরপর বিদায়বেলায় নির্দেশ দিয়ে গেলেন, তোমার স্বামীকে বলো, সে যোনো তার গৃহের চৌকাঠ সংরক্ষিত রাখে। হযরত ইসমাইল আ. ঘরে ফিরে এলে তার স্ত্রী যাবতীয় ঘটনা শোনালেন এবং ইবরাহিম আ.-এর নির্দেশের কথাও বললেন। ইসমাইল আ. বললেন, ইনি আমার পিতা ইবরাহিম আ. । তার নির্দেশ এই যে, তুমিই যেনো গোটা জীবন আমার জীবনসঙ্গিনী থাকো । এই দীর্ঘ হাদিসটি সহিহ বুখারির কিতাবুল রু'ইয়া (স্বপ্ন অধ্যায়) এবং কিতাবুল আম্িয়া (নবীগণ অধ্যায়) দু-জায়গাতেই উদ্ধৃত করা হয়েছে। রেওয়ায়েত দুটি থেকে এটাই প্রমাণিত হয় যে, হযরত ইসমাইল আ. কৃষি-ফসলহীন উপত্যকায় অর্থাৎ মন্কায় স্তন্যপায়ী অবস্থায় পৌছে কিন্তু সাইয়িদ সুলাইমান নদবি তার ‘আরদুর কুরআন' গ্রন্থে তাওরাতের গ্লেওয়ায়েত খণ্ডন বা তার শুদ্ধিকরণে এ-কথা লিখেছেন যে, হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।