বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ 166
📝 Text 📖 PDF

অর্থ ‘শক্তিমান ও সাহায্যকারী খোদা’ মূর্তিপূজক সম্প্রদায়গুলোর মধ্যে শুরু থেকেই এই প্রথা প্রচলিত ছিলো যে তারা প্রাচীন দেবতাগুলোর নামেই নতুন দেবতাগুলোর নামকরণ করতো । এ-কারণে এই মূর্তিটির নামও প্রাচীন মিসরীয় দেবতার নামানুসারে ‘আযার’ রাখা হয়েছে। তবে হযরত ইবরাহি আ.-এর পিতার মান তারিহই ছিলো । আমাদের মতে এসব বক্তব্য কেবল অযথা জটিলতা সৃষ্টি করছে। আ.-এর পিতাই বলেছে, তখন বংশতত্ত্ববিশেষজ্ঞদের এবং বাইবেলের ধারণাপ্রসূত অনুমানে প্রভাবিত হয়ে কুরআন মাজিদে নিশ্চিত বিবৃতিকে রূপক অর্থে নেয়া অথবা তার চেয়ে আরো আগে বেড়ে গিয়ে কুরআনে খামাখা ব্যাকরণশাস্ত্রের উহ্য শব্দ মেনে নেয়ার জন্য কোন্‌ শরিয়তসম্মত প্রকৃত প্রয়োজন বাধ্য করছে? যদি মেনে নেয়া হয় যে, প্রতিমার প্রেমিককে আযার বলা হয় অথবা তা কোনো মূর্তির নাম, তারপরও কোনো উহ্য শব্দ না ধরে এবং বিরূপ ব্যাখ্যা না দিয়ে এটা কেনো হতে পারে না যে উল্লিখিত দুটি কারণেই আযারের নাম আযার রাখা হয়েছে। কারণ মূর্তিপূজক সম্প্রদায়গুলোর মধ্যে প্রাচীনকাল থেকেই এই প্রথা চালু হয়ে আসছে যে তারা কখনো কখনো ‘দেবতার দাস’ অর্থ প্রকাশ করে নিজেদের সন্তানের নাম রাখতো । আবার কোনো কোনো সময় দেবতার নামেই সন্তানদের নাম রেখে দিতো । আসল কথা হলো, কালদি ভাষায় শ্ৰেষ্ঠ পূজারীকে )৷১। ‘আদার’ বলা হয়; আরবি ভাষায় একেই );! ‘আযার’ বলা হয়েছে। তারিহ (বা তারিখ) যেহেতু প্রতিমা-নির্মাতা ও শ্রেষ্ঠ মূর্তিপূজক ছিলো, তাই ‘আযার' নামেই প্ৰসিদ্ধি লাভ করেছে। এটি ব্যক্তিগত নাম ছিলো না; বরং গুণবাচক উপাধি ছিলো। উপাধি যখন নামের স্থান দখল করে ফেলেছে, কাজেই কুরআন মাজিদও তাকে এই নামেই সম্বোধন করেছে। তা ছাড়া সেই মহাপবিত্র মানব হযরত ইবরাহিম আ.-এর চারিত্রিক মর্যাদা এত উন্নৃত যে, মূর্তিপূজার নিন্দা প্রসঙ্গে যখন আযারের সঙ্গে তার বিতর্ক হয়ে গেলো এবং আযার বিরক্ত হয়ে বললো_ _ B,- fer ole CERNE PN El AUT 0 se 5m) bl Gry ax 0 5 0 3 nL SO SAE (Er www.eelm.weebly.com

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.