_ ইমৱত শৃহ আলাটহিস সালাম গ ৮৮ Ne EE EE “কে ডুফান ও প্রাবনে নিমজ্জিত করে দিয়েছেন। এই ভয়াবহ অবস্থার মধ্যেই তিনি হযরত নৃহ অ তাঁর কতিপয় ঈমানদারের দলকে সুরক্ষিত রেখে নাজাত দিয়েছেন ) তাতে অবশ্যই উপদেশ রয়েছে বোধশক্তিসম্পনন্দের জন্য।' [সুরা যুমার আয়াত ২১] হযরত নুহ আ.-এর পুত্রের বংশ-সম্পর্কিত আলোচনা কোনো কোনো আলেম হযরত নুহ আ.-এর পুত্র সম্পর্কে বলেছেন, কিনআন তাঁর আপন পুত্র ছিলো না। এরপর তারা আবার এ-সম্পর্কে দু- ধরনের অভিমত পোষণ করেছেন। একদল বলেন, কিনআন নুহ আ.-এর স্ত্রীর পূর্ব স্বামীর ওুরসজাত সন্তান। নুহ আ.-এর সঙ্গে তার মায়ের পুনর্বিবাহের পর নুহ আ.-এর পরিবারে এসেছে নুহ আ.-এরই প্রতিপালনে বেড়ে উঠেছে। অপর একদল আলেম হযরত নুহ আ.-এর সেই কাফের স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন। এসব আলেম-উলামার এই নির্ভর-অযোগ্য এবং সত্য থেকে দূরবর্তী অপব্যাখ্যা করার কারণ হলো তাদের ধারণায় নবীর পুত্র কাফের হওয়া খুবই অবোধগম্য বিষয় এবং তা বিস্ময়কর মনে হয়। কিন্তু তার চেয়ে বিস্ময়ের ব্যাপার এই যে, তারা কী করে ভুলে যান যে হযরত ইবরাহিম আ.-এর পিতা ‘আযার’ মূর্তিনির্মাতা ও মূর্তিপূজক কাফের ছিলেন। সুতরাং, যদি একজন উঁচু মর্যাদার অধিকারী নবীর পিতার কুফরির কারণে আল্লাহর রাসুলের উঁচু মর্যাদা ও মহত্বে এবং নবুওত ও রিসালাতের পদের বিন্দুমাত্র হানি না হয়, তাহলে অন্য একজন উঁচু মর্যাদাবান নবীর পুত্রের কুফরির কারণে সেই নবীর মহত্ব ও উঁচু মর্যাদার হানি কী করে ঘটতে পারে? বরং একজন সত্যানুসন্ধানীর দৃষ্টিতে ও তত্বজ্ঞ ব্যক্তির কাছে তো এটা বিশ্বনিখিলের সনষ্টা রাব্বুল আলামিনের কুদরতের বিকাশস্থল যে তিনি কঠিন ভূমিতে গোলাপ উৎপন্ন করেন এবং গোলাপের সুগন্ধ পুম্পের সঙ্গে কাটা সৃষ্টি করে দেন। dd Lr li SY ‘অতএব, সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান ।' [সুরা মুমিনুন : আয়াত ১৪] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।