বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

মাধ্যয়ে জ্ঞান লাভ করে থাকে তার পক্ষে পুত্রের বাৎসল্যের আতিশয্যে এতবেশি অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়া উচিত নয় যে ওহির অপেক্ষা না করে নিজেই কেয়াস ও অনুমানের ভিত্তিতে পরিণাম পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বসে । অথচ সে জানে যে মুক্তি ও নাজাতের প্রতিশ্রুতি কেবল মুমিনদের জন্য নিদিষ্ট। আর কিনআন কাফেরদের সঙ্গে কাফেরই থাকবে। নিঃসন্দেহে তোমার এই কিয়াস ও অনুমানের ভিত্তি এ-ধরনের আবেদন নবী ও রাসুলের পদের জন্য শোভনীয় নয় এবং তাদের মর্যাদার উপযোগীও নয়। যেনো হযরত নুহ আ.-কে আল্লাহ তাআলার এভাবে সম্বোধন করা মূলত ধমক ও তিরস্কার ছিলো না; বরং বাস্তবতা পর্যবেক্ষণের প্রতি আহ্বান ছিলো। যা শোনামাত্রই তিনি নিজের মনুষ্যত্ব ও অনুগত বান্দা হওয়ার স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয়তা, নিরাপত্তা ও বরকত লাভ করে আনন্দিত ও সফলকাম হলেন। সুতরাং এতে পাপের প্রশ্ব ছিলো না এবং তা নবী ও রাসুলের নিষ্পাপ হওয়ার বিরোধীও ছিলো না। এ-কারণে আল্লাহপাক এটাকে ‘অজ্ঞতা’ শব্দে প্রকাশ করেছেন। পাপ বা অবাধ্যতা শব্দ ব্যবহার করেননি। যাইহোক, হযরত নুহ আ.-এর সামনে এই সত্য উদ্ভাসিত হয়ে পড়লো যে আন্তাহ তাআলার নাজাতের প্রতিশ্রুতি বংশ বা পরিবারের ভিভতিতে ছিলো না; বরং আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে ছিলে । এ-কারণেই তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করার রোখ পরিবর্তন করে কিনআনকে সম্বোধন করলেন এবং নবুওতের কর্তব্য সম্পন্ন করার উদ্দেশ্যে কামনা করলেন__ কিনাআনও যেনো মুমিন হয়ে আল্লাহর নাজাতের অংশীদার হয়। কিন্তু সেই দুর্ভাগা কিনআন জবাব দিলো_ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।