বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ভূগর্ভ থেকে পানি উথলে উঠতে শুরু করলো । তখন আল্লাহর ওহি তাকে এই আদেশ শোনালো-_তোমার বংশধরদেরকে নৌকায় আরোহণের নির্দেশ দাও। আর সমস্ত প্রাণী থেকে এক-এক জোড়া করে উঠিয়ে নাও । (প্রায় ৪০ জনের) সেই দলটিকেও নৌকায় আরোহণ করতে আদেশ দাও যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহর তাআলার ওহি সম্পূর্ণরূপে কার্যকরী হওয়ার পর আকাশের প্রতি আদেশ হলো পানি বর্ষণ করতে শুরু করো; আর জমিনের ফোয়ারাসমূহের প্রতি হলো, পূর্ণ মাত্রায় উথলাতে থাকো । আল্লাহর আদেশে এসবকিছু হতে থাকলো এবং নৌকা তার হেফাজতে পানির ওপর ভাসতে লাগলো। এ-সময় সব অবিশ্বাসী ও অবাধ্য লোক পানিতে ডুবে গেলো এবং আল্লাহ তাআলার বিধান ‘কর্মের প্রতিফল' অনুযায়ী নিজেদের কৃতকর্মের ফল ভোগ করলো । হযরত নুহ আ.-এর পুত্র” এখন একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় । তা হলো হযরত নুহ আ. সুপারিশ করলেন এবং আল্লাহ তাকে সুপারিশ করতে বারণ করলেন। কুরআন মাজিদের নিম্নবর্ণিত আয়াত থেকে উক্ত বিষয়টির গুরুত্ব অনুমিত one PASE El If di DE) OV hl in NOD IB HY ES SN GES Se Fk hk YL Ul in OS YES US O LSE * হযরত নূহ আ.-এর চার পুত্র ছিলো : ইয়াফিস, সাম, হাম কিনআন ( - ৮ _ ৩১ ৩৬৪ - ৪৮) । এই চতুৰ্থজন অর্থাৎ কিনআন প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ে আশ্রয় নিয়েছিলো। আর বাকি তিনজন সম্পর্কে হাফিয ইবনে কাসির বলেছেন, এই পৃথিবীতে বর্তমানে যত আদম সম্ভান আছে তারা সবাই নুহ আ.-এর এই তিন পুত্রের বংশধর । সামুরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্তাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হের পুত্র তিনজন ; আরবদের পিতা সাম; সুদানিদের পিতা হাম এবং তুর্কিদের পিতা ইয়াফেস।' [মুসনাদে আহমদ : হাদিস ২০১২৬] রাসুল সান্যান্সাছহ আলাইহি ওয়া সান্তাম নুহ আ.-এর কাফের পুত্রের নাম উল্লেখ করেন নি। কেউ কেউ বলেছেন কিনআনের আরেক নাম ইয়াম (০৬) ৷ -অনুবাদক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।