না।) তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিত্রান্ করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুচ্ধৃতিকারী ও কাফের ।' [সা আয়াত ২৬-২৭ Ls নৌকা নির্মাণ আল্লাহ তাআলা হযরত নুহ আ.-এর দোয়া কবুল করলেন এবং আমলের প্রতিফলের নিয়ম অনুসারে উদ্ধত ও অবাধ্য লোকদের অবধ্যতার শাস্তির ঘোষণা করে দিলেন। আর মুমিনদেরকে রক্ষার জন্য প্রথমে হযরত নুহ আ.-কে নির্দেশ দিলেন যে একটি নৌকা নির্মাণ করো। যাতে বাহ্যিক উপকরণের বিবেচনায় তিনি এবং অনুগত মুমিনগণ সেই শাস্তি থেকে সুরক্ষিত থাকেন। অবাধ্য ও নাফরমান লোকদের প্রতি অচিরকালের মধ্যেই সেই শাস্তি নাযিল হবে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত নুহ আ. নৌকা নির্মাণ করতে শুরু করলে তারা হাসি-তামাশা ও বিদ্বপ করতে লাগলো। যখনই তারা নির্মাণাধীন নৌকার কাছ দিয়ে যাতায়াত করতো তখনই বলতো, বাহ চমৎকার! যখন আমরা পানিতে ডুবতে শুরু করবো তখন তুমি ও তোমার অনুসারীরা এই নৌকায় আরোহণ করে সুরক্ষিত থেকে মুক্তি পেয়ে যাবে। কী নির্বোধসুলভ কল্পনা । হযরত নুহ আ. তাদের পরিণাম সম্পর্কে অসতর্কতা এবং আনল্তাহর অবাধ্যাচরণের প্রতি তাদের দুঃসাহস দেখে তাদেরই অনুরূপ জবাব দিতেন এবং নিজের কাজে মনোযোগ দিতেন। কারণ আল্লাহ তাআলা তাকে প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছিলেন 0A pt lb Coit df GPU Uy E33 El Uli 0) ‘তুমি আমার তত্ত্বাবধানে এবং নির্দেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমালন্খন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না; (তাদের জন্য সুপারিশ করো না) তারা তো নিমজ্জিত হবে।' [সুরা ছদ : আয়াত ৩৭] অবশেষে নুহ আ.-এর নৌকা প্রস্তুত হয়ে গেলো। তখন আল্লাহর প্রতিশ্রুত শাস্তি নাযিল হওয়ার সময় ঘনিয়ে এলো নুহ আ. শাস্তির প্রথম আলামত দেখতে পেলেন। এটা তাকে বলে দেয়া হয়েছিলো। অর্থাৎ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।