হেদায়েতের পয়গাম নিয়ে এসেছি । আমি অদৃশ্যের খবরাখবর জানি বলে দাবি করি না এবং আমি ফেরেশতা হওয়ারও দাবি করি না। আনি আল্লাহর মনোনীত নবী এবং রাসুল । ধর্মের দাওয়াত প্রদান করা এবং সৎপথ প্রদর্শন করা আমার মূল উদ্দেশ্য ও কর্তব্য । বিত্তবৈভবে উনুতি করা, অদৃশ্যের খবরাখবর অবগত হওয়া এবং ফেরেশতাসুলভ আকৃতি হওয়ার সঙ্গে এর কী সম্পর্ক? কওমের দরিদ্র ও দুর্বল মানুষেরা যে আল্লাহর প্রতি খাঁটি অন্তরে ঈমান এনেছে তা তোমাদের দৃষ্টিতে তুচ্ছ ও হীন মনে হচ্ছে এ-কারণে যে তারা তোমাদের মতো ধন-সম্পদের অধিকারী নয়। এ-কারণেই তারা তোমাদের ধারণায় কোনো কল্যাণ পেতে পারে না এবং সৌভাগ্যও লাভ করতে পারে না। কেননা, তোমরা ধারণা করে থাক, কল্যাণ ও সৌভাগ্য ধন-সম্পদ ও পদমর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট; মর্যাদাহীনতা ও দর্িদ্রিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুতরাং বিষয় এই যে, সৌভাগ্য ও কল্যাণ সম্পর্কে আল্লাহর আইন- কানুন বাহ্যিক ধনদৌলত ও প্রভাব-প্রতিপত্তির অনুগামী নয়। তার দরবারে সৌভাগ্য ও কল্যাণ লাভ করা বিত্তবৈভবের চাকচিক্যের প্রভাবাধীন নয়; বরং তার বিপরীতে নফসের প্রশান্তি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, অন্তরের অমুখাপেক্ষিতা, নিয়তের শুদ্ধতা ও একনিষ্ঠতা এবং আমলের ওপর নির্ভরশীল । হযরত নুহ আ. এটাও বার বার সতর্ক করে দিয়েছেন যে আমি আমার এই দাওয়াত প্রদান ও পথপ্রদর্শনের বিনিময়ে তোমাদের কাছে ধন- সম্পদও চাই না এবং মান-মর্যাদাও আকাঙ্ক্ষা করি না। পারিশ্রমিকের দাবিও আমি করি না। আমার এই খেদমতের প্রকৃত প্রতিদান ও সওয়াব একমাত্র আল্লাহ তাআলার হাতে রয়েছে। তিনিই সর্বোতম বিনিময় প্রদানকারী । মোটকগা, সুরা হুদ হক ও তাবলিগের এ-সকল বাদানুবাদ দিত হকের পশ্নগাম সম্পর্কে উচচ পর্যায়ের এরশাদ সমূহের একটি অফুরগ্ড ভাণ্ডার । | oD ID OI El 0 38 HES fai iy bh FD NCO Hs ‘ ip EF ES OLS EY AS wd (Lh J Cd ous 1p Lr) SU www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।