বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

দাওয়াত দিলেন; কিন্তু তার কওম সেই আহ্বানে সাড়া দিলো না। তারা নং খৃণা ও অবজ্ঞার সঙ্গে তাকে অস্বীকার করলো এবং এতে তার হঠকারিতাও করলো। কওমের নেতৃস্থানীয় ও সরদার লোকে তাকে না। আর তাদের অনুসারীরা তাদেরই অনুসরণ ও অনুকরণের প্রমাণ দেবার জন্য অপমান ও লাঞ্ছনা করার সব পস্থাই নুহ আ.-এর ওপর প্রয়োগ করলো। তারা এ-বিষয়টির প্রতি বিস্ময় প্রকাশ করলো যে, যে- ব্যক্তি হত ও বিত্তবৈভবে আমাদের চেয়ে শ্রেষ্ঠও নয়, আবার মানবতার ম্যাদার দিক থেকে উচ্চ ফেরেশতার আকৃতিরও নয়, আমাদের নেতা ও পরিচালক হওয়ার কী অধিকার তার আছে? কেনো আমরা তার আদেশনিষেধ মান্য করবো? তারা কওমের দরিদ্র ও দুর্বল লোকদেরকে যখন হযরত নুহ আ.-এর অনুসারী ও অনুগত্যশীল দেখতে পেতো তখন অহংকারের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে বলতো, ‘আমরা এদের মতো নই যে তোমার হুকুমবরদার ও অনুগত হয়ে যাবো এবং তোমাকে অনুসরণীয় নেতা বলে মেনে নেবো ।' তারা মনে করতো, ওই দুর্বল ও নিম্নবজাতের লোকেরা হযরত নুহ আ.-এর অন্ধ অনুসারী । তারা বুদ্ধিমান নয় যে আমাদের মতো যাচাই-বাছাই করে স্থির সিদ্ধান্তের সঙ্গে কাজ করবে এবং আমাদের মতো জ্ঞানীও নয় যে প্রকৃত সত্য ও তত্ত্ব বুঝে নেবে। যদি উচ্চ শ্ৰেণির লোকেরা কখনো হযরত নুহ আ.-এর বক্তব্যের প্রতি মনোযোগ দিতো, তার কাছে গিয়ে গৌ ধরতো যে এইসব হীন ও গরিব লোকদেরকে তোমার কাছ থেকে বের করে দাও। তাহলে আমরা তোমার কথা শুনবো । কারণ, এদেরকে দেখলে আমাদের ঘৃণার উদ্রেক হয়। ওরা এবং আমরা একসঙ্গে বসতে পারি না। হযরত নুহ আ. তাদের কথার একটি জবাবই দিতেন যে তা কখনো হতে পারে না । কারণ এঁরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা । তোমরা যা চাচ্ছো আমি যদি তাদের সঙ্গে সেই ধরনের আচরণ করি তাহলে আল্লাহর শাস্তি থেকে কোথাও আমার আশ্রয়স্থল থাকবে না। আমি আল্লাহ তাআলার মর্মস্তদ শাপ্তিকে ভয় করি। ভার দরবারে কেবল একনিষ্ঠ ও খাঁটি ইবাদত-বন্দেগির মর্যাদা আছে। ওখানে ধনী ও দরিদ্রের কোনো প্রশ্ন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।