DLS) ip RG 0 gil ef nih Ge 0 2 pA A LY Wat GDN A dln Sy বলো, (আপনি লোকদেরকে বলে দিন, আল্লাহ তাআলা বলছেন,) “হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো (অর্থাৎ পাপাচার করে নিজের প্রতি জুলুম করেছো) আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। (তোমরা কেবল তওবা ও অনুতাপের সঙ্গে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো।) তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু ।” [সুরা যুমার : আয়াত ৫৩] পাচ. আল্লাহর দরবারে বেয়াদবি ও বিদ্রোহ করা বড়ো থেকে বড়ো পুণ্য ও সৎকাজকে ধ্বংস করে দেয় এবং তার চিরস্থারী ধ্বংস ও অপমানের কারণ হয়ে দাড়ায় । এ-বিষয়ে ইবলিসের ঘটনাটি অত্যন্ত শিক্ষামূলক ঘটনা । আল্লাহ তালাআর দরবারে বেয়াদবি ও বিদ্রোহ করার ফলে ইবলিসের হাজার বছরের ইবাদতের কী দুর্দশা হয়েছে তা নিঃসন্দেহে লক্ষ লক্ষ উপদেশ গ্রহণের উপকরণ । ail 0 yd ‘অতএব, হে চক্ষুন্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো ।' [সুরা হাশর : আয়াত ২] কাবিল ও হাবিল এই দুজনের ঘটনাও যেহেতু হযরত আদম আ.-এর ঘটনারই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।