এক. আল্লাহ তাআলার হেকমতসমূহের রহস্য অসংখ্য ও অগণিত কোনো মানুষের পক্ষে__তিনি আল্লাহর যত বেশি সান্নিধ্যপ্রাপ্তই হোন না কেনো__সেইসব রহস্য সম্পর্কে ওয়াকিফহাল হওয়া কখনোই সমুবপরু নয়। এ-কারণেই আল্লাহর ফেরেশতাগণ চূড়ান্ত পর্যায়ের সান্নিধ্যপ্রাপ্ত হওয়া সত্বেও আদম আ.-কে খলিফা বানানোর হেকমত সম্পর্কে কিছুই জানতে পারেন নি এবং বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সামনে না আসা পর্যন্ত বিস্ময়ে মগু ছিলেন। দুই. আল্লাহর তাআলার অনুগ্রহ ও মনোযোগ যদি কোনো তুচ্ছ বস্তুর প্রতিও নিবদ্ধ হয় তবে তা শ্রেষ্ঠ থেকে শ্ৰেষ্ঠতম এবং মহা সম্মানিত পদে অধিষ্ঠিত হতে পারে এবং মহত্ব ও মর্যাদা লাভ করতে পারে। এক মুষ্টি মাটির প্রতি লক্ষ করুন এবং তারপর আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের পদটির প্রতি দৃষ্টিপাত করুন৷ তার নবুওত ও রেসালাতের পদরির (নবী ও রাসুল হওয়া) প্রতিও লক্ষ করুন । কিন্তু আল্লাহর অনুগ্রহ ও মনোযোগ ভাগ্য ও ঘটনাক্ৰমে হয় না এবং তা হেকমতশূন্যভাবেও হয় না। বরং তা সেই বস্তুর যোগ্যতা অনুসারে দৃষ্টান্তহীন হেকমত ও কল্যাণকামিতার সূত্রে গৃথিত হয়ে থাকে। তিন. মানুষকে সব ধরনের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এবং সে সব ধরনের সম্মান ও মর্যাদা লাভ করেছে। তারপরও তার সৃষ্টিগত ও স্বভাবজাত দুর্বলতা তার জায়গায় আগের মতোই বহাল তবিয়তে আছে এবং তারপরও মানব ও মনুষ্যসুলভ সৃষ্টিগত ক্রটি বিদ্যমান রয়েছে। এই দুর্বলতা ও ক্রটিই ছিলো সেই বস্তু যা আদম আ.-এর ওপর উচ্চপদ ও উচ্চ মর্যাদা সত্বেও ভুল আনয়ন করেছিলো এবং তিনি শয়তানের ধোকায় পতিত হয়েছিলেন। চার, অপরাধী হয়েও মানুষের অন্তর যদি তওবা ও অনুতাপের প্রতি ঝুঁকে পড়ে তবে তার জন্য আল্লাহ তাআলার রহমতের দ্বার রুদ্ধ নয় এবং সেই দরবার পর্যন্ত পৌছার পথে নৈরাশ্যের কোনো ঘাটিও নেই । অবশ্য সত্যিকারের অনুতাপ এবং একনিষ্ঠ তওবা হওয়া শর্ত । হযরত আদম আ.-এর ভুলক্রটি যেমন এই তওবা ও অনুতাপের ফলে মার্জনা লাভ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।