CE LT ২৭ সুরা আন-নামল ১৭, ৩৯ ৩২ সুরা আস-সাজদা ১৩ ৩৪ সুরা সাবা ১২, ১৪, ৪১ ৩৭ সুরা আস-সাফ্ফাত ১৫৮ ৪১ সুরা হা-মীম আস-সাজদা ২৫, ২৬ 8৪৬ সুরা আল-আহকাফ ১৮, ২৯ ৫১ সুরা আয-যারিয়াত ৫৬ ৫৫ সুরা আর-রহমান ১৫, ২৩, ৩৯, ৫৬, ৭৪ ৭২ সুরা আল-জিরন ১,৫,৬ ১১৪ সুরা আন-নাস ৬ সারকথা হলো, কুরআন মাজিদ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই সংবাদ প্রদান করেছেন যে ফেরেশতা এবং জিন আমাদের কাছে অদৃশ্য হলেও নিঃসন্দেহে তারা স্বতন্ত্র মাখলুক। আর এটা সত্য যে চাক্ষুষ দর্শনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বার বার ভুল হতেও দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলার ওহি এবং পবিত্র ও নিষ্পাপ নবী আলাইহিস সালাম-এর সংবাদ প্রদানে একেবারেই ভুল হওয়ার সম্ভাবনা নেই । সুতরাং আমাদের আকিদা ও বিশ্বাস এই যে তারা আল্লাহ তাআলার স্বতন্ত্র সৃষ্টি । তা ছাড়া যুক্তির দিক থেকেও তারা স্বতস্তর জাতি হওয়া অসম্ভব নয়। বরং তা যুক্তিগত সীমানার মধ্যেই রয়েছে। সুতরাং যে-বিষয়টি বিবেক ও বুদ্ধির কাছে অসম্ভব বলে বিবেচিত হয় না এবং যা আল্লাহর ওহির সুদৃঢ় প্রমাণ রয়েছে তা অস্বীকার করা ইলম ও প্রকৃত সত্যকে অস্বীকার করারই নামান্তর এবং তা চিন্তা ও দৃষ্টিভঙ্গির সংকীৰ্ণতা এবং হটকারিতারই জ্বলন্ত দৃষ্টান্ত । আর তারা যে আমাদের পর্যবেক্ষণ ও অনুভব-উপলব্ধির বাইরে এবং তাদেরকে যে আমরা দেখতে পারি না তাও তাদের অস্তিত্ব অস্বীকার করার কোনো যৌক্তিক প্রমাণ হতে পারে না। তা এ-জন্য যে আধুনিক যুগের অনুবীক্ষণযন্ত্র এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিদ্কৃত হওয়ার আগে হাজার হাজার বছর ধরে আমরা অনেক বস্তু দেখতে পেতাম না বা অনুভব করতে পারতাম না, যদিও তাদের অস্তিত্ব সে-সময়েও বিদ্যমান ছিলো। বর্তমানে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে সেসব বস্তু আমরা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।