বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নেয়া উচিত। কারণ, এ-ধরনের সত্য বিষয় অস্বীকার করা অন্যায় একণগুয়েমি এবং দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ছাড়া আর কিছুই নয়। পক্ষান্তরে যেসব বিষয় এখনো পর্যন্ত একিন ও দৃঢ় বিশ্বাসের সেই সীমা পর্যন্ত পৌছে নি, যাকে চাক্ষুষ দর্শন বা স্পষ্ট প্রকাশ বলা যেতে পারে, যেমন এখানকার আলোচ্য বিষয়, তাহলে সে-সম্পর্কে কুরআনের মর্মার্থে কোনো অপব্যাখ্যা করা উচিত নয়। তা ছাড়া অনর্থকভাবে সেসব মর্মার্থকে নতুন ধরনের যুক্তি ও তথ্যের ছাচে ঢালা কখনোই জায়েয নয় । বরং সময়ের অপেক্ষা করা উচিত, যাতে উক্ত বিষয়গুলো নিজেদের স্বরূপ এমনভাবে প্রকাশ করে দেয় যে তাদেরকে অবিশ্বাস বা অস্বীকার করলে চাক্ষুষ ও প্রকাশ্য বিষয়কে অস্বীকার করা অবধারিত হয়। কারণ, এটা অত্যন্ত সত্য কথা যে, ইলমি বা জ্ঞানগত আলোচনাকে তো বারবার স্থানান্তরিত হতে হয়; কিন্তু কুরআন থেকে লব্ধ ইলমকে কখনো তার স্থান থেকে একবারও নড়তে হয় নি। আর যখনই ইলমি আলোচ্য বিষয়গুলো আলোচনা ও গবেষণার পর একিন ও চাক্ষুষ দর্শনের সীমা পর্যন্ত পৌছে, তখনো তা ওই সীমা থেকে এক বিন্দুও সামনে অগ্রসর হয় নি যা পবিত্র কুরআন আগেভাগেই পরিষ্কার করে দিয়েছে। অবশ্য যদি কোনো মুফাস্সির একটি আয়াতের এমন তাফসির করে দেন যা উক্ত বিষয়ের আসল স্বরূপের বিপরীত হয়, তাহলে নিঃসন্দেহে তার বর্ণিত অর্থকে ত্যাগ করা এবং কুরআনের আয়াতকে আসল স্বরূপ অনুযায়ী প্রকাশ করা কুরআন মাজিদের দাবি। ১% ৬১ - ৩) ৬ - ১,,%5 এ ‘তোমরা কি বুঝতে চেষ্টা করো না?' 'তারা কি চিন্তা- গবেষণা করে না?’ ‘তোমরা কি চিন্তা-ভাবনা করো না?' বাক্যগুলো দ্বারা বারবার চেষ্টা ও চিন্তা করার আহ্বার করার মধ্যে সেই দাবিই প্রকাশ পাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে এ-কথাও মনে রাখতে হবে যে, এই আলোচনা শুধু ওইসব বিষয়ের সঙ্গে সম্পর্কিত, যা এঁতিহাসিক, ভৌগলিক এবং প্রাকৃতিক বাস্তবতার সঙ্গে সম্পৃক্ততা রাখে। কুরআন মাজিদ ওইসব সহায়তা পাওয়া যেতে পারে। কিন্তু ওইসব বিষয়ে কোনো পরিবর্তন ও পরিবর্ধনের অবকাশ নেই, যা একজন মুসলমানের মুসলমান হওয়া এবং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।