অধিকারী ছিলেন। তাই এই আয়াতগুলোতে তার এই ক্রটিবিচ্যুতিকে এতো কঠোর ভাষায় এ-জন্য ব্যক্ত করা হয়েছে যে, আদম আ.-এর মতো আল্লাহর দরবারে সান্নিধ্যপ্রাপ্ত একজন মহামানবের পক্ষে_ যিনি আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথোপকথন করার সম্মান অর্জন করেছেন-_এই বিচ্যুতি ও ভুলও তার মর্যাদা হানিকর এবং তার জন্য অসঙ্গত। এ-জন্য তিনি অত্যধিক পাকড়াও হওয়ার যোগ্য, যদিও সৎ ও নেককার মানুষের পক্ষে এ-ধরনের একটি ভুল অতি সাধারণ বিষয়ই হোক না কেনো। নয়. হযরত আদম আ. মানবজগতে আদিমানব এবং মানবজাতির আদিপিতা না-কি তারও পূর্বে এই বিশ্বজগতে এক ধরনের মানবজগতের অস্তিত্ব বিদ্যমান ছিলো এবং সেই মানবজাতির জন্য একজন আদম_ আদিপিতা ছিলেন? এ-বিষয় সম্পর্কে কোনো কোনো ভূতত্বববিদ প্রমাণ করতে চেষ্টা করেছেন যে, বর্তমান মানবজগতের পূর্বেও এই আবাদ অংশের ওপর মানবজগতের অস্তিত্ব ছিলো । আজ থেকে তিরিশ হাজার বছর পূর্বের ওই মানবজাতির নাম ছিলো ‘তিয়ানদারতাল’ ৷ বর্তমান মানববংশের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিলো না; বরং তারা ছিলো সম্পূর্ণ স্বতন্ত্র বংশ, যা বিনাশপ্রাপ্ত হয়েছে। এরপর বর্তমান মানববংশ জন্মলাভ করেছে। কিন্তু তাদের এই তত্ত্বোদ্ঘাটন অনুমাননির্ভর ও ধারণাপ্রসূত ৷ মানুষের অবয়ব ও অস্থিসমূহের গবেষণা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কোনো প্রকৃত জ্ঞান ও বিশ্বাসের ওপর এই ধারণার ভিত্তি স্থাপিত হয় নি। আর কুরআন মাজিদ আমাদেরকে এ-বিষয়ে কোনো সন্ধান প্রদান করে নি। কোনো স্থানে এ-বিষয়ের প্রতি একটু ইঙ্গিতও করে নি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এ-বিষয়টির ওপর কোনো আলোকপাত করেন নি। সুতরাং যে-একিনি ও বিশ্বাসদৃপ্ত ইলম আমরা কুরআন মাজিদ থেকে এবং আল্লাহর সুস্পষ্ট ওহির সংবাদ প্রদানে লাভ করেছি তাই আমাদের একিন ও বিশ্বাসের জন্য যথেষ্ট । আসল এ-ধরনের জ্ঞানগত আলোচনার জন্য ইসলামের শিক্ষা এই যে, যেসব বিষয় একিনি ইলম ও চাক্ষুষ দর্শনের সীমা পর্যন্ত পৌছে গেছে, অথচ কুরআন থেকে লব্ধ ইলম এবং আল্লাহ তাআলার ওহি সেসব বিষয়ের সত্যতা অস্বীকার করে না-_কেননা কুরআন মাজিদ চাক্ষুষ দর্শন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।