স্বতন্ত্র রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান বিদ্যমান থাকে, তাই তৎক্ষণাৎ তাকে সাবধান করে দেয়া হয় যে এ-ধরনের কাজ তোমার উচ্চ সম্মান ও মহান মর্যাদার জন্য সমীচীন ও সঙ্গত নয় এবং নিশ্চিতভাবে তা অসমীচীন ও অসঙ্গত ৷ মর্যাদার এই পার্থক্যই আরবি ভাষার নিম্নবর্ণিত প্রবাদটিতে ব্যক্ত করা হয়েছে _৩১১০৷ ০৬০ )৷2১। ০০> “নেককার লোকদের সাধারণ নেকির কাজ আল্লাহপাকের সার্নিধ্যপ্রাপ্ত লোকদের পক্ষে মন্দ কাজ ।' কিন্তু আল্লাহ তাআলার দরবারে সান্নিধ্যপ্রাপ্ত একজন মহামানব আল্লাহর ইচ্ছা ও অভিপ্রায় বোঝার ব্যাপারে এসব ক্রটি-বিচ্যুতির সম্মুখীন হবেন কেনো? এ-জন্য আল্লাহ তাআলার নীতি এই যে, তিনি নবী ও রাসুলগণের (আলাইহিমুস সালাম) এই জাতীয় ক্রটি-বিচ্যুতির প্রতি তাদের সতর্ক করেন। প্রথমে তিনি অত্যন্ত কঠোরভাবে এবং অপরাধমূলক কর্ম হিসেবে সেই ক্রটি-বিচ্যুতির উল্লেখ করেন। কিন্তু তারপর অন্যকোনো ক্ষেত্রে আল্লাহপাক সেই বিষয়টির আসল রূপ প্রকাশ করে দিয়ে নবী ও রাসুলের অনুরূপ কাজকে ক্রটি-বিচ্যুতির সীমার ভেতরে নিয়ে আসেন এবং তাদের পক্ষ থেকে নিজেই ওজর পেশ করে দেন। যাতে কোনো কাফের বা মুনাফিক কোনো নবী ও রাসুলের প্রতি পাপকার্যের দোষারোপ করার সাহস না পায়। এই তত্বসমষ্টির নামই 'নবীদের নিলষ্পাপতা' এবং এটাই ইসলামি আকিদাসমনূৃহের মধ্যে একটি মৌলিক আকিদা । এই মাসআলাটি যদিও আলোচনা ও সমালোচনার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ও জটিল একটি মাসআলা; কিন্তু দলিল-প্রমাণ, আলোচনা ও গবেষণার পর তত্ত্বকথা ও সারমর্ম এটা যা উপরে বর্ণিত হলো এবং এখানে এই পরিমাণই যথেষ্ট । কাসাসুল কুরআন (১ম) - 8 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।