বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখ করা হয় এবং তার দ্বারা মানুষের সুপ্ত চিন্তাশক্তিকে সজাগ ও বিকশিত করা হয় । কুরআনুল কারিমে বর্ণিত কাহিনিসমূহ ও ঘটনাবলির অধিকাংশই প্রাচীনকালের জাতি ও সম্প্রদায় এবং তাদের প্রতি প্রেরিত নবী ও রাসুল-সম্পর্কিত। আবার প্রসঙ্গক্রমে অন্য কয়েকটি ঘটনার আলোচনাও এসেছে । এই যাবতীয় ঘটনা সত্য ও মিথ্যার সংগ্রাম, আল্লাহর বন্ধু এবং শয়তানের দোসরদের মধ্যকার লড়াইয়ের কাহিনি-সম্বলিত শিক্ষা গ্রহণের ও উপদেশ লাভের এক অতুলনীয় ভাণ্ডার । কিন্তু অন্য লোকদের কথা আর কী বলবো, আমাদের মুসলমানদের মধ্যেই খুব কম লোকই আছেন যারা আল্লাহ তাআলার এই পূর্ণাঙ্গতম ও সর্বশেষ জীবনবিধান (কুরআনুল কারিম) থেকে উপকার (শিক্ষা ও উপদেশ) লাভ করেন এবং নিজেদের মৃত অস্তরসমূহে ঈমান ও বিশ্বাসের সজীবতা সৃষ্টি করেন __এ-কারণে যে, তা আল্লাহ তাআলার বিধান এবং তা মেনে চলতে আমরা আদিষ্ট _এবং তার অর্থ ও উদ্দেশ্যের ওপর চিন্ত -ভাবনা করেন এই ভেবে যে, তা পৃথিবীর অস্তিত্ব যতদিন আছে ততদিন পর্যন্ত ক্ষণস্থায়ী ও চিরন্তন জীবনের, ইহকাল ও পরকালের সফলতা ও সৌভাগ্যের পূর্ণাঙ্গ বিধান। কুরআনুল কারিম নাযিল হওয়ার সময় আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুশরিকদের শত্রুতামূলক আচরণে বিরষ্ট হয়ে আল্লাহর দরবারে অভিযোগ করেছিলেন SA AEE wy ] ০১ “হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে।”” কিন্তু এই চতুৰ্দশ শতাব্দীতে যদি আমরা আমাদের অনস্তরসমূহের অবস্থা যাচাই করে দেখি, তবে মুসলমান হওয়ার দাবি এবং কুরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করা সত্ত্বেও (দেখবো যে,) কী পরিমাণ লোক আল্লাহ তাআলার কালামকে তাদের জীবনের জন্য সর্বোত্তম কর্মপদ্ধতি বানিয়েছেন এবং এই লক্ষ্যে তা তেলাওয়াত করছেন। ’ সূরা ফুরকান : আশ্নাত ৩০ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।