এমন ব্যক্তিত্বকে যখন নবুওতের জন্য নির্বাচিত করা হয়, তখন তার ওপর এই দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয় যে, তিনি কার্যকলাপ ও ইচ্ছাশক্তির জীবনে সর্বপ্রকার পাপকাজ থেকে পবিত্র এবং সব ধরনের অবাধ্যাচরণ থেকে নিষ্কলুষ থাকবেন। যাতে আল্লাহ তাআলার পয়গাম বহনের কাজে তিনি আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব সুষ্ঠু ও বিশুদ্ধরূপে পালন করতে পারেন এবং এ ৪/৯) 15 ৩০ ৪ 5১391 'সে নিজেই পথভ্রষ্ট, অন্যকে পথ দেখাবে কেমন করে'__এই প্রবাদবাক্যের প্রয়োগক্ষেত্র না হন। এমনিভাবে তিনি (নবী) একজন মানুষ; আর তির সঙ্গেও সংশ্লিষ্ট থাকেন । একইসঙ্গে তিনি সব ধরনের কাজ ও ইচ্ছা- সংক্রান্ত পাপ থেকে পবিত্র । কেননা, তিনি সর্বপ্রকার ভালো কাজের প্রতি পথপ্রদর্শক ও উপদেশদাতা এবং আল্লাহ তাআলার প্রতিনিধি । যদিও তিনি অবশ্যই অন্যান্য মানুষের মতো বিপরীতমুখী শক্তিসমূহের অধিকারী, কিন্তু কাজে ও ইচ্ছায় তার মাধ্যমে যে-কোনো ধরনের খারাপ কাজ সংঘটিত হওয়া অসম্ভব করে দেয়া হয়েছে। যাতে তার প্রতিটি ইচ্ছা, প্রতিটি সংকল্প, প্রতিটি কাজ এবং প্রতিটি কথা__মোটকথা প্রতিটি গতিবিধি বিশ্ববাসীর জন্য আদর্শ ও নমুনা হতে পারে। অবশ্য মানুষ হওয়ার ভিত্তিতে ভুল-ত্রান্তি ও ক্রটি-বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং কাদাচিৎ তা কাজেও পরিণত হতে পারে। কিন্তু তৎক্ষণাৎ তাকে সতর্ক করে দেয়া হয়। তিনি সাবধানতা অবলম্বন করে তা থেকে দূরে সরে যান। ভুল-ক্রুটির অর্থ তো খুবই স্পষ্ট; কিন্ত ঘ; বা 25% অর্থাৎ পদস্বলন বলতে কী বুঝায়? এই শব্দটি এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে কাজকর্মেও কোনো ধরনের অবাধ্যতা বা ওদ্ধত্যের দখল থাকে না; আর আদেশ লঙ্ঘন করার ইচ্ছা বা সংকল্প তো লেশমাত্র থাকে না। সেই কাজ তার স্বরূপ ও বাস্তবতার বিবেচনায় গর্হিত, মন্দ বা খারাপ না হোক; বরং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।