বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রাসুলাল্লাহ, আমাকে বলুন আদম আ. নবী ছিলেন কি-না? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বললেন, “হ্যা তিনি নবী ছিলেন এবং রাসুলও ছিলেন। তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনের মর্যাদা লাভ করেছিলেন ।'' হাদিসের বাণী এই__ ES :J6 NS wl 2] il ] Jy Lb dU :)5 ENE { edt sy) EFS } 0 AG dt als Ye) হযরত আবু যর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ, আপনি আদমকে দেখেছেন, তিনি কি নবী ছিলেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যা, নবী ও রাসুল ছিলেন; ইতোপূর্বে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো।”>* আট, হযরত আদম আ. যখন নবী বলে প্রমাণিত হলেন, তো তার মাধ্যমে আল্লাহর আদেশ লঙ্ঘিত হওয়ার অর্থ কী? নবী তো নিষ্পাপ হয়ে থাকেন। নিষ্পাপ হওয়া তো আবাধ্যাচরণ ও পাপাচারের বিপরীত । হযরত আদম আ.-এর নিষ্পাপতা সম্পর্কে আলোচনা করা পূর্বে সংক্ষেপে 'নিষ্পাপতা' শব্দের শাব্দিক অর্থ ও তার তাৎপর্য জানা আবশ্যক । নবীর নিষ্পাপ হওয়ার অর্থ বিশ্বজগতের স্রষ্টা মানুষকে পরস্পর বিপরীতমুখী শক্তিসমূহের সঙ্গে সৃষ্টি করেছেন। অর্থাৎ তাকে পাপ ও পুণ্য উভয় প্রকারের শক্তি প্রদান করেছেন। সে পাপও করতে পারে, পুণ্যও করতে পারে। তার মধ্যে খারাপ কাজের ইচ্ছাশক্তি যেমন আছে, তেমনি ভালো কাজের ইচ্ছাশক্তিও আছে । এটাই তার মানবসুলভ মর্যাদার পার্থক্যের প্রতীক । এই বিপরীতমুখী শক্তিসমূহের বাহন মানুষের মধ্য থেকেই আল্লাহ তাআলা মানুষের হেদায়েত ও সত্যপথ প্রদর্শন এবং আল্লাহ পর্যন্ত ১৭ তাফসিরে ইবনে কাসির : সুরা বাকারা, আয়াত ৩৫; আত-তাবাকাতুল কুবরা, ১ম খণ্ড, পৃষ্ঠা ১০। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।