বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

= হযরত আদম আলাইহিস সালাম ৪ ৪.৬ এই প্রশ্নের একটিমাত্র উত্তরই হতে পারে যে তিনি নিঃসন্দেহে আল্লা তাআলার সত্যিকারের পয়গম্বর ও সত্য নবী ছিলেন। এ-বিময়ে কখনো উম্মতের মধ্যে দ্বিমত হয় নি; তাই এই মাসআলাটি আলোচনায় আসে নি। কিন্তু এ-বিষয়টি তখন থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন মিসরের কোনো গ্রামের জনৈক ব্যক্তি হযরত আদম আ.-এর নবুওত অস্বীকার করেছে এবং নিজের দাবির প্রমাণ হিসেবে বলেছে যে কুরআন মাজিদের কোথাও আদমকে অন্য আম্বিয়ায়ে কেরামের মতো ‘নবী’ বলা হয় নি। এই ব্যক্তি এই উক্তি পবিত্র কুরআন হযরত আদমকে কোনো স্থানেই নবী বলে সম্বোধন করে নি__শব্দের দিক থেকে ঠিক হলেও নবুওতের মৌলিক অর্থের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভুল। কারণ ইসলামি পরিভাষায় নবুওতের যে-অর্থ বর্ণনা করা হয়েছে, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই হযরত আদম আ.-এর প্রতি তার প্রয়োগ কুরআনের অনেক জায়গায় বিদ্যমান রয়েছে। নানা স্থানে এ-কথা প্রমাণিত রয়েছে যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ব্যতীতই হযরত আদমের সঙ্গে কথোপকথন করেছেন। আর এসব সম্বোধন ও কথোপকথনে আদেশ-নিষেধ এবং হালাল-হারামের বিধি-বিধানও প্রদান করেছেন। এই বিধানসমূহ পৌছানোর জন্য হযরত আদম আ.-এর কাছে কোনো নবী বা রাসুল প্রেরণ করা হয় নি; বরং আল্লাহ তাআলা সরাসরি তাকে সম্বোধন করে তা বলেছেন। সুতরাং, নবুওতের মৌলিক অর্থ যখন এটাই, তাহলে হযরত আদম আ.-এর নবুওত অস্বীকার করা নিশ্চিতভাবে বাতিল এবং সম্পূর্ণ নিরর্থক । তা ছাড়া তার রাসুল হওয়া বা না হওয়ার আলোচনাটিও তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। কারণ তিনি ছিলেন প্রথম মানুষ৷ তৎকালীন মানবজাতির জন্য আল্লাহপাকের ওহির মাধ্যমে যেসব পয়গাম ও বাণী তিনি শুনিয়েছেন তাই তার শরিয়ত বলে মনে করতে হবে এবং এ- কারণেই তিনি রাসুল । সারকথা, তার নবুওতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য এবং অস্তরে শাস্তি ও তৃপ্তি সৃষ্টি করার জন্য কুরআন মাজিদের ওইসব আয়াতই শক্তিশালী ও যথেষ্ট প্রমাণ, যা হযরত আদম আ. এবং আল্লাহ তাআলার মধ্যে সরাসরি সম্বোধন ও কথোপকথনের আকারে দৃষ্ট হচ্ছে। হযরত আবু যর গিফারি রা. থেকে বর্ণিত আছে, তিনি একবার রাসুল সাল্লাল্লাছ আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে আরজ করলেন, ইয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।