বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আদম আলাইহিস সালাম ৪8 সৃগ্িগত অনিবার্য বিযয় পৃথিবীতে মানবজাতির আবাদ হওয়া এন আল্লাহ প্রতিনিধিত্বের যোগা হওয়ার জন্য অবধারিত ছিলো । যদি এই উক্তিচিই প্ৰণিধানযোগ্য হয় যে এখানে জান্নাত বলতে জান্নাতুল মাওয়াই উদ্দেশা, তাহলে এ-ধরনের প্রশ্ন উদ্ভূত হয়__ হযরত আদম ও হাওয়া আ.-কে পৃথিবীর কোন অংশে নামিয়ে দেয়া হয়েছিলো? এ-সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা দেখা যায় হযরত আদম আ.-কে হিন্দুস্তানে এবং হযরত হাওয়া আ.-কে জেদ্দায় নামিয়ে দেয়া হয়েছিলো। তারপর এক দীর্ঘকাল পরে তারা দুজনই হেজাযের আরাফাত নামক স্থানে একত্রে মিলিত হলেন। এ-কারণে হজের এই ময়দানটির নাম হয়েছে আরাফাত (জানাশোনা)। কেননা, এখানে তারা পরস্পর মিলিত হয়ে একে অপরকে চিনতে পেরেছিলেন। কিন্তু কুরআন মাজিদ ঘটনার এই অংশটি সম্পর্কে নীরব রয়েছে। কারণ এই বিষয়টি প্রকাশ করার সঙ্গে হেদায়েত ও নসিহতের কোনো সম্পর্ক নেই । অবশ্য অন্তরের প্রবল ধারণা এ-দিকে ধাবিত হয় যে হযরত আদম ও হাওয়া আ. একই স্থানে অবতারিত হয়ে থাকবেন। কেননা, তাহলে আল্লাহ তাআলার পূর্ণ হেকমতের চাহিদা অনুযায়ী সত্বরই মানজাতির বংশবৃদ্ধির কাজ শুরু হতে পারবে। এই জড়জগতের উত্তরাধিকারী ও খেলাফতের’ পুরোপুরি হক আদায় করতে পারবে। কৌতুকপূৰ্ণ সূক্ষ্ম বিষয় আদম আ.-কে যে-জার্াতে বসবাস করতে বলা হয়েছিলো, যেসব উলামায়ে কেরাম তা জান্নাতুল মাওয়া বলে মৃত প্রকাশ করেন, অন্য পক্ষ তাদের প্রতি এই প্রশ্ন উথাপন করেন যে, (তাদের উল্লিখিত) এই বক্তব্য যদি সত্য বলে মেনে নেয়া হয়, তবে কথা হলো, জান্নাতুল মাওয়ার অপর নাম জার্বাতুল খুলদ অর্থাৎ অনন্ত জীবনযাপনের জান্নাত । তাহলে ইবলিস যে আদম আ.-কে বলেছিলো, আমি কি আপনাকে অনন্ত জীবনপ্রদ বৃক্ষের (শাজারাতুল খুলদ) সন্ধান দেবো?-_তার অর্থ কী? (জান্নাতুল মাওয়া ব৷ জান্নাতুল খুলদে তো অনন্ত জীবনযাপন হবেই, শাজারাতুল খুলদ বা অনস্ত জীবনপ্রদ বৃক্ষের প্রয়োজন কী?) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।