ফেলে রাখো তাহলে সবসময় তা বাকাই থাকবে। সুতরাং তোনরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে।'** ইবনে ইসহাক হাদিসের এই অর্থ করেছেন : হযরত হওয়াকে হযরত আদম আ.-এর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবনে ইসহাকের চেয়ে অধিক তত্বজ্ঞানী এবং সূক্ষ্ম তত্ত্বসন্ধানী আল্লামা কুরতুবি এর এই অর্থ বলেছেন : আসলে এখানে শ্ত্রীজাতিকে পাজরের হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, নারী জাতির সৃষ্টিকর্ম প্রথমে পাজরের হাড় থেকে শুরু করা হয়েছে। তাদের অবস্থা পাজরের হাড়ের মতোই বাকা; তাদের এই বক্রতাকে সোজা করতে চাইলে তা ভেঙে যাবে। পীজরের হাড়ের বক্রতা সত্বেও তার থেকে কাজ নেয়া হয়ে থাকে এবং তার বক্রতাকে সোজা করার চেষ্টা করা হয় না। তেমনিভাবে, নারী জাতির সঙ্গে নয ও কোমল ব্যবহার করা উচিত। অন্যথায় কঠোর ব্যবহারে পারস্পরিক সম্পর্কের মধুরতা ও কমনীয়তার পরিবর্তে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ছয়. হযরত আদম আ. যে-জান্নাতে অবস্থান করছিলেন এবং যেখান থেকে তাকে জমিনে নেমে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে তা কোন জান্নাত? ‘জান্নাতুল মাওয়া’, যা কিয়ামত সংঘটিত হওয়ার পর মুমিনদের বাসস্থান হবে, না-কি পৃথিবীর কোনো জান্নাত, যা এই পৃথিবীতেই কোনো সুউচ্চ ও প্রশস্ত স্থানে নির্মাণ করা হয়েছিলো? সংখ্যাগরিষ্ঠ মুসলিম উলামায়ে কেরামের অভিমত এই যে, তা জান্নাতুল মাওয়া । মুসলমানদেরকে পরকালে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তারা বলেন, কুরআন মাজিদের বিভিন্ন আয়াত এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অনেক হাদিসের বাহ্যিক বর্ণনা থেকে এটাই পরিষ্কার তথা আয! : ee ক. যেমন, আল্লাহ তাআলা বলেন ৩৮১) এ ০ 81 ৬ ০১) £55। ‘এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো ।' ১৫ সহিহল বুখারি : ৫১৮৫ : সহিহু মুসলিম : ৩৭২০ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।