হযরত আদয় আলাইহিস সালাম ৪ ৩০ EA SNE IONE থাকার সংকল্পে দোলায়মান অবস্থা সৃষ্টি করে দিলো। ফলে তারা সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন। তা খাওয়ার সঙ্গে সঙ্গে মানবসুলভ অবধারিত অবস্থা মাথাচাড়া দিয়ে উঠলো। দেখতে পেলেন যে তারা দুজনই নগু হয়ে পড়েছেন এবং বেহেশতি পোশাক থেকে বঞ্চিত রয়েছেন। সঙ্গে সঙ্গেই আদম ও হাওয়া উভয়েই গাছের পাতা দিয়ে নিজ নিজ আবরণীয় স্থান (ছতর) ঢাকতে শুরু করলেন। এটা যেনো মানবসভ্যতার শুরু ছিলো যে দেহ আবৃত করার জন্য তারা সর্বপ্রথম গাছের পাতা ব্যবহার করলেন। ওদিকে এই ঘটছিলো যে আল্লাহ তাআলার তিরস্কার নাযিল হলো এবং আদমের কাছে জবাবদিহি চাওয়া হলো যে নিষেধ করা সত্বেও তা কেনো লঙ্ঘন করলে? আদম তো আদমই ছিলেন, আল্লাহর প্রিয় সৃষ্টি; তাই তিনি শয়তানের মতো বিতর্কে লিপ্ত হলেন না। নিজের ভুলকে অপব্যাখ্যার আবরণে ঢাকতে চেষ্টা করলেন না। লজ্জা ও অনুতাপের সঙ্গে স্বীকার করলেন যে ভুল তো অবশ্যই হয়েছে; কিন্তু তার আল্লাহর অবাধ্যতা নয়; বরং মানবিক স্বভাবজাত ভুলই তার কারণ । তারপরও তা ভুল । এ-জন্য তিনি তওবা করে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাদের এই ওজর কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন। কিন্তু এদিকে পৃথিবীতে আদম আ.-এর আল্লাহর প্রতিনিধিত্ব করার সময় এসে গিয়েছিলো । তাই আল্লাহ তাআলার হেকমতের চাহিদা মোতাবেক সঙ্গে সঙ্গে এই নির্দেশ জারি করা হলো যে হে আদম, তোমাকে এবং তোমার সন্তানদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত জমিনে অবস্থান করতে হবে এবং তোমার শত্রু ইবলিসও তার শত্রুতা ও প্রবঞ্চনার যাবতীয় উপকরণসহ সেখানে অবস্থান করবে। তোমাকে ফেরেশতাসুলভ এবং অবাধ্যতামূলক এই দুই ধরনের বিপরীতমুখী শক্তির মধ্যস্থলে জীবনযাপন করতে হবে। তা সত্ত্বেও তুমি এবং তোমার সন্তানেরা যদি আমার একনিষ্ঠ বান্দা ও সত্যিকার প্রতিনিধি সাব্যস্ত হও, তোমার আসল বাসস্থান বেহেশতকে অনন্তকালের জন্য তোমাদের মালিকানায় দেয়া হবে। সুতরাং, তুমি ও তোমার স্ত্রী আপাতত এখান থেকে চলে যাও, গিয়ে আমার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।