বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আদমকে শিক্ষাদান এবং ফেরেশতাদের অপারগতার স্বীকৃতি এটা মনে করা নিতান্ত ভুল যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার সঙ্গে তর্কবিতর্ক করার উদ্দেশ্যে বা আল্লাহর কাজের ক্রটি বের করার উদ্দেশ্যে এ-ধরনের প্রশ্ন করেছিলেন। বরং তারা আদম আ.-কে সৃষ্টির কারণ জানতে চাচ্ছিলেন। তারা এটাও জানতে চাচ্ছিলেন যে আদমকে সৃষ্টি করার মধ্যে কী হেকমত বা প্রজ্ঞা রয়েছে। তাদের এই আকাল্ক্ষা যে, আদম সৃষ্টির হেকমতের রহস্য তাদের কাছেও উন্মোচিত হোক । এ- কারণেই তাদের বর্ণনাভঙ্গি এবং উদ্দেশ্য ব্যক্ত করার ক্রটির প্রতি সতর্ক করার পর আল্লাহ তাআলা ভালো মনে করলেন যে তাদের এই জিজ্ঞাসার__বাহ্যিকভাবে যে-জিজ্ঞাসায় আদমকে হীন প্রতিপন্ন করা হয়েছে বলে মনে হয়__জবাব এমনভাবে দেয়া হোক, যাতে ফেরেশতাদের স্বয়ং আদম আ.-এর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এবং আল্লাহপাকের উদ্দেশ্য ও হেকমতের মাহাত্ম্য ও উচ্চতা কেবল স্বীকার করাই নয়, বরং সঙ্গে সঙ্গে নিজেদের অক্ষমতা ও অপারগতাও তাদের গোচরীভূত হয় । এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আদম আ.-কে নিজের সবচেয়ে উঁচুস্তরের গুণ ‘ইলম’ দান করলেন এবং তাকে যাবতীয় বিষয়বস্তুর নাম শিখিয়ে দিলেন। এরপর তিনি সেসব বস্তু ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই বস্তুগুলো সম্পর্কে কী জানো? | তাদের তো ‘ইলম’ অর্থাৎ জ্ঞান ছিলো না, তারা কী জবাব দেবেন? কিন্তু তারা যেহেতু আল্লাহপাকের নিকটবর্তী ছিলেন তাই বুঝতে পারলেন__ এটা আমাদের পরীক্ষা করার উদ্দেশ্যে নয়। কারণ ইতোপূর্বে এসব বিষয় সম্পর্কে আমাদেরকে তো কোনো জ্ঞানই দেয়া হয় নি। তাই আমাদের পরীক্ষা করা উদ্দেশ্য নয়; বরং আমাদেরকে এ-বিষয়ে সতর্ক করা উদ্দেশ্য যে, মহান আল্লাহর প্রতিনিধিত্ব করা তাসবিহ ও তাহলিল এবং প্রশংসা ও গুণগান গাওয়া ইত্যাদি ওপর নির্ভরশীল নয়; বরং ইলম_ জ্ঞান নামক গুণের ওপর নির্ভরশীল । কারণ, স্বাধীন ইচ্ছা, আধিপত্য বিস্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।