বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আদম আলাইহিস সালাম ৪ ২১০ তোমার অবাধ্যাচরণের জনা চিরস্থায়ী ধ্বংসের উপযুক্ত হয়েছো এবং এটাই তোমার কৃতকর্মের উপযুক্ত প্রতিদান । ইবলিসের অবকাশ প্রার্থনা ইবলিস যখন দেখলো যে বিশ্বনিখিলের সৃষ্টার নির্দেশ অমান্য করা, গর্ব, দম্ভ ও আত্মম্তরিতা প্রকাশ করা এবং আল্লাহ তাআলার প্রতি অন্যায় আচরণের দোষারোপ করা ইত্যাদি অপরাধ তাকে রাব্বুল আলামিনের রহমতের দরবার থেকে বিতাড়িত করেছে এবং জারাত থেকে বঞ্চিত করে দিয়েছে, তখন সে অনুতপ্ত ও লজ্জিত হয়ে তওবা করার পরিবর্তে আল্লাহ তাআলার কাছে এই দাবি জানালো যে-_কিয়ামত অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন; এই দীর্ঘ সময়ের জন্য আমার আয়ুর রশি লম্বা করে দিন। মহান আল্লাহর হেকমতের চাহিদাও ছিলো এটাই । তাই তিনি ইবলিসের দাবি মঞ্জুর করলেন। এটা শুনে তখন আবার সে একবার তার শয়তানি স্বভাব প্রকাশ করলো। বলতে লাগলো-_-আপনি যখন আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করেই দিলেন, তো যে-আদমের কারণে আমার কপালে এই অপমান ও লাঞ্ছনা জুটেছে, আমিও আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করবো এবং তাদের পেছনে, সামনে, আশপাশে ও চারদিকে থেকে তাদেরকে বিপথগামী করবো। তাদের অধিকাংশকে আমি নাফরমান ও অকৃতজ্ঞ বানিয়ে ছাড়বো । তবে আপনার খাঁটি বান্দাগণ আমার আমার বিপথগামী করার তীরে ঘায়েল হবে না এবং তারা সবসময়ই সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আল্লাহ তাআলা বললেন, তাতে আমার কোনো পরোয়া নেই । আমার সৃষ্টির বিধান-_কর্মের বিনিময় ও কর্মের প্রতিফল-_ সুদৃঢ় বিধান। যে যেমন কার্যকলাপ করবে সে তেমনই ফল ভোগ করবে। আর যে- আদমসন্তান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার পদাঙ্ক অনুসরণ করবে সে তোমারই সঙ্গে আল্লাহর শাস্তি জাহান্নামের উপযুক্ত হবে। যাও, নিজের দুর্ভাগ্য, অপমান ও লাঞ্ছনা নিয়ে এখান থেকে দূর হয়ে যাও এবং নিজের ও নিজের অনুসারীদের জন্য চিরস্থায়ী অভিশাপ জাহান্নামের অপেক্ষায় থাকো । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।