বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

A He SNF ALBEE ER nil BAGS ERAS EH cs CA ELBA Ls BUG L I pF RES EA ESS CERES ADEE SG HSL r AGG ne ‘তিনি বললেন, “স্বয়ং আমি যখন তোমাকে আদেশ দিলাম, তখন কী তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সিজদা করলে না ।”"' [সুরা আ'রাফ : আয়াত ১২| আল্লাহর জিজ্ঞাসার জবাবে ইবলিস বললো (Fm) ab ip ils Np Fr LF “(এই বিষয়টি আমাকে সিজদা করতে বারণ করলো যে) আমি তার অপেক্ষা শ্ৰেষ্ঠ; আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা দিয়ে” [সুরা আ'রাফ : আয়াত ১২] এতে শয়তানের উদ্দেশ্য ছিলো যে “আমি আদমের চেয়ে অধিক সম্মানিত ৷” কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আগুন উর্ধ্বগামী আর আদম মাটি দ্বারা নির্মিত । আগুনের সঙ্গে মাটির কোনো তুলনাই হতে পারে না। হে আল্লাহ, আপনি যে আদেশ করলেন-_ আগুন দ্বারা সৃষ্ট মাখলুক মাটি দ্বারা সৃষ্ট মাখলুককে সিজদা করুক; এটা কি ইনসাফ ও ন্যায়ভিত্তিক হয়েছে? আমি সবসময়ই আদম থেকে উত্তম । সুতরাং সে আমাকে সিজদা করুক । আমি তো তার সামনে মাথা নত করবো না। কিন্তু হতভাগা শয়তান তার গর্ব, অহংকার ও ওদ্ধত্যের কারণে এ-কথা ভুলে গিয়েছিলো যে, যখন সে নিজে ও আদম উভয়ে আল্লাহ তাআলার সৃষ্ট, তখন সৃষ্ট জীবের মূল তত্ত্ব সৃষ্টার চেয়ে বেশি স্বয়ং সৃষ্ট জীবও জানতে পারে না। শয়তান নিজের আত্মম্তরিতা ও দম্ভের কারণে এ- কথাটি বুঝতে অক্ষম রয়ে গেলো যে মর্যাদার উচ্চতা ও নিম্নৃতা সেই পদার্থের ভিত্তিতে নয় যার মাধ্যমে কোনো সৃষ্ট জীবের খামিরা প্রস্তুত করা হয়েছে; বরং মর্যাদার ভিত্তি সেসব গুণাবলির ওপর নির্ভরশীল যা যাবতীয় সৃষ্টির স্রষ্টা সেই জীবের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। যাইহোক, শয়তানের জবাব ছিলো প্রবঞ্চনা ও অহংকারের মূর্খতার ভিত্তিতে স্থাপতি, এ-কারণে আল্লাহ তাআলা তাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে, মূর্খতাজনিত গর্ব ও আত্মন্তরিতা তোমাকে এতোটাই অন্ধ করে দিয়েছে যে তুমি নিজের স্রষ্টার অধিকারসমূহ এবং তার মর্যাদও ভুলে গেছো। এ-জন্য তুমি আমাকে অন্যায় আচরণকারী সাব্যস্ত করেছো এবং এ-বিষয়টি বুঝতে পারো নি যে তোমার অজ্ঞতা তোমাকে প্রকৃত সত্য হৃদয়াঙ্গম করতে অক্ষম ও অপারগ বানিয়ে দিয়েছে। সুতরাং তুমি এখন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।