‘আমি উপদেশের'* পর কিতাবে লিখে দিয়েছি যে আমার বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে ।' [সুরা আল-আত্বিয়া : আয়াত ১০৫| এ-আয়াতগুলো স্পষ্টভাবে বর্ণনা করছে যে, শাসন-ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার অধিকার প্রদানের প্রতিশ্রুতি উত্তরাধিকারসূত্রে কেবল তাদেরই প্রাপ্য যারা একদিকে মুমিনও এবং অন্যদিকে আল্লাহ তাআলার আহকাম অনুযায়ী আমল করে সালেহিন ও নেককার ব্যক্তিদের স্তরভুক্তও হয়। অর্থাৎ যাদের সামগ্রিক জীবন এই দুটি গুণে গুণান্বিত, নিঃসন্দেহে তাদের জন্য শাসন-ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার অধিকার আল্লাহর পুরস্কার ও অনুগ্রহ । আর যদি এসব গুণের অধিকারী না হয়, তাহলে শাসন-ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মুমিন ও কাফেরের ভিন্ন কোনো বৈশিষ্ট্য নেই। আল্লাহর হেকমত ও কল্যাণকামিতার প্রেক্ষিতে এটা পার্থিব সরপ্জামের আকারে চলমান ছায়া। আর এ-ধরনের শাসন-ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার জন্য এটা জরুরি নয় যে এর প্রতি আল্লাহর সম্তষ্টি ও সম্মতি থাকবে । + $5১ অর্থ উপদেশ । আবার এর অর্থ লওহে মাহফুজ (সংরক্ষিত ফলক)- Se সহিহুল বুখারি, কিতাযু বাদইল খালক। ১১ অর্থ লিখিত পুগডক, এখা বারি কিতাব । অনেকে এখানেও এর অর্থ করেছেন "'লওহে মাহফুজ' ৷--ইবেন জারির | ইবনে কাসির, জালালাইন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।