বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সালেহ আলাইহিস সালাম ও ১৮০. তাদের ধ্বংস সুনিশ্চিত হয়ে যায় এবং আল্লাহ তাআলা তা ক্ষমা করেন না। তবে যদি তারা তওবা করে এবং আল্লাহর দীনকে কবুল করে নেয় তাহলে ভিন্ন কথা । অন্যথায় তারা আল্লাহর আযাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে অন্য লোকদের জন্য শিক্ষামূলক দৃষ্টান্ত হয়ে যায়। তিন. কিন্তু রাসুলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওত আল্লাহর এই রীতি ও নিয়মের বাইরে। কেননা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার (বর্তমান ও ভবিষ্যতের) উম্মতদের ওপর ব্যাপক আযাব নাযিল না করেন। আর আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রার্থনা কবুল করেছেন কুরআন মাজিদে এই বলে_ 45 Of wd ON uy ‘আল্লাহ এমন নন যে, তুমি (অর্থাৎ মুহাম্মদ সা.) তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন ।' [সুরা আনফাল : আয়াত ৩৩] চার. এটা একটি মারাত্মক ভুল ও নফসের ধোকা যে, মানুষ সচ্ছল জীবিকা, সুখ-স্বাচ্ছন্দ্যের জীবনযাত্রা এবং পার্থিব সম্মান ও মর্যাদা দেখে ভাবে যে- সম্প্রদায় বা যে-ব্যক্তির কাছে এসব বস্তু বিদ্যমান, তারা অবশ্যই আল্লাহর আশ্রয়ে রয়েছে। তারা এটাও মনে করে, তাদের সচ্ছল ও সুখের জীবিকা এ-বিষয়ের নিদর্শন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সম্মতি তাদের সঙ্গে রয়েছে। এই ভাবনা ভুল ও আত্মুপ্রবঞ্চনা একারণে যে, এই সামুদের কাহিনিতে জায়গায় জায়গায় এমন বর্ণনা আছে কোনো কোনো ক্ষেত্রে বেশি থেকে বেশি সচ্ছল জীবিকা, সমৃদ্ধি ও সুখশান্তি আযাব ও ধ্বংসের পূর্বাভাস বলে সাব্যস্ত হয়ে থাকে। সম্প্রদায়সমূহের জন্য তার সময়সীমা কয়েক মাস বা কয়েক বছর নয়; বরং ঘাবড়ে দেয়ার মতো দীর্ঘ সময়সীমা হোক না কেনো। কিন্তু সব ধরনের পার্থিব ও আনন্দময় জীবনের সঙ্গে যখন কুফর, আবাধ্যাচরণ ও অহংকার কোনো সম্প্রদায়ের স্বতস্ত্র অভ্যাসে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।