কাসাসূল কুরআন -১ ৪ ১৭৯ ‘সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অন্বীকার করেছিলো (নবী ও নবীর মুজিযাকে) ৷ (তাদের নবী হযরত সালেহ আ.-এর প্রতি মিথ্যা আরোপ করেছিলো ।) তাদের মধ্যে যে-সর্বাধিক হতভাগ্য, সে যখন (উদ্্রীটিকে হত্যা করার জন্য) তৎপর হয়ে উঠলো, তখন আল্লাহর রাসুল তাদেরকে বললো, “আল্লাহর উদ্বরী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও।"১ কিন্তু তারা রাসুলকে অস্বীকার কলো এবং ওটাকে (উদ্বীকে) কেটে ফেললো (পা কেটে দিলো)। তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। এবং এর পরিণাম সম্পর্কে (বদলা নিতে) তিনি ভয় করেন না । [সরা আশ-শামস : আয়াত ১১-১৫] এক. 1 নাকাতুল্লাহ বা আল্লাহর উটনী হযরত সালেহ আ.-এর মুজিযা অর্থাৎ তার নবুওতের সত্যতার একটি নিদর্শন ছিলো। তারপরও কুরআন মাজিদ বলছে, তা সামুদ সম্প্রদায়ের জন্য পরীক্ষা ছিলো এবং পরিণামে তাদের ধ্বংসের নিদর্শন প্রমাণিত হলো। যেমন : আল্লাহ তাআলা বলেন raoly MEDD oth 3B BO jt 0) ‘আমি তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক উদ্বরী, অতএব তুমি তাদের আচরণ লক্ষ করো এবং ধৈর্যশীল হও ।' [সুরা আল-কামার : আয়াত ২৭] দুই. আল্লাহ তাআলার এই রীতি প্রচলিত রয়েছে যে, যদি তিনি কোনো সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করার জন্য তার পক্ষ থেকে নবী প্রেরণ করেন এবং সেই সম্প্রদায় নবীর আহ্বান ও উপদেশের প্রতি কর্ণপাত না করে, তাহলে এটা জরুরি নয় যে সেই সম্প্রদায়কে ধ্বংস করে দেয়া হবে। কিন্তু যে-সম্প্রদায় তাদের নবীর কাছে এই প্রতিশ্রুতির ভিত্তিতে মুজিযা দানি করে যে, যদি তাদের কাঙ্ক্ষিত মুজিযা প্রকাশিত হয় তবে তারা অবশ্যই ঈমান আনবে, এরপর যদি তারা ঈমান না আনে, তাহলে : সাবধান হও' কথাটি এখানে উহ্য আছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।