Bl contenis ১৭১ “আর (এভাবে আমি) সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে । সে বলেছিলো, “হে আমার সম্প্রদায়, তোমরা আন্তাহর হবাদত কর । তিনি ব্যতীত তোমাদের অন্যকোন ইলাহ (উপাস্য) নেই । তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর উদ্রা তোমাদের জন্যে একটি (চরম মীমাংসাকারী) নিদর্শন । সুতরাং, একে আল্লাহর জমিনে চরে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিয়ো না, দিলে (তার প্রতিফলস্বরূপ) যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের ওপর আপতিত হবে। তোমরা স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো । (এটা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ।) সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।" তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা (যাদের ধন-সম্পদ ও শক্তি-সামর্থ্যের ংকার ছিলো) সেই সম্প্রদায়ের ঈমানদার__যাদেরকে (দর্দ্রিতা ও নিরাশ্রয়তার কারণে) দুর্বল মনে করা হতো তাদেরকে বললো, “তোমরা কি জানো যে (সত্যিকার অর্থেই জেনে নিয়েছো যে) সালেহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত?” (অর্থাৎ, আমরা তার মধ্যে এমন কোনো বিষয় দেখতে পাচ্ছি না।) তারা বললো, “তার প্রতি যে-বাণী অবতীর্ণ হয়েছে আমরা তার প্রতি বিশ্বাসী ৷” দাম্ভিকেরা বললো, “তোমরা যা বিশ্বাস করো আমরা তো তা প্রত্যাখ্যান করি।” তারপর তারা সেই উদ্্রীকে হত্যা করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, “হে সালেহ, তুমি রাসুল হয়ে থাকলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছো তা নিয়ে আসো ৷" এরপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তাদের সকাল হলো নিজেদের গৃহে অধ্মুখে পতিত অবস্থায় (মৃত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকলো)। তারপর সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলো এবং (মৃতদেহগুলোকে লক্ষ করে) বললো, “হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌছিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম; কিন্তু (আফসোস) তোমরা তো হিতোপদেশ দানকারীদেরকে পছন্দ করো না।"' [সুরা আ'রাফ : আয্নাত ৭৩- ৭৯] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।